আন্তর্জাতিক

ফিলিস্তিনি ভেবে দুই ইসরায়েলি পর্যটককে গুলি

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনি ভেবে দুই ইসরায়েলি পর্যটককে গুলি করে হত্যার চেষ্টা করেছেন যুক্তরাষ্ট্রের এক নাগরিক। তাকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গত শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি বিচে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মিয়ামি-ডেড কাউন্টি কারেকশনের ওয়েবসাইট বলা হয়েছে, গ্রেপ্তার তরুণের নাম মর্ডেচাই ব্রাফম্যান। ২৭ বছর বয়সি এই তরুণের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

মিয়ামি বিচ পুলিশ জানিয়েছে, ব্রাফম্যান তাদের বলেছেন, মিয়ামি বিচে ট্রাক চালানোর সময় তিনি দুজন লোককে দেখেছিলেন যাদের তিনি ফিলিস্তিনি বলে মনে করেছিলেন। এর পর তিনি সেখানে থামেন এবং তাদের হত্যার উদ্দেশে গুলি করেন।

ওই হামলায় দুই পর্যটকের একজনের কাঁধে, আরেকজনের বাহুতে গুলি লাগে। পুলিশ জানিয়েছে, তারা কেউই ফিলিস্তিনি নন, তারা ইসরায়েলি পর্যটক।

মানবাধিকার কর্মীরা বলছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে মুসলিমবিরোধী, ফিলিস্তিনিবিরোধী এবং ইহুদিবিরোধী বিদ্বেষ বৃদ্ধি পেয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের টেক্সাসে তিন বছর বয়সি এক ফিলিস্তিনি-আমেরিকান মেয়েশিশুকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। ইলিনয়ে ছয় বছর বয়সী এক ফিলিস্তিনি-আমেরিকান ছেলেশিশুকে ছুরিকাঘাত করা হয়।

অন্যদিকে, মিশিগানে এক ইহুদিকে মারধর করা হয়। মেরিল্যান্ড ও শিকাগোতেও ইহুদিদের ওপর হামলা হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা