সংগৃহীত
আন্তর্জাতিক

কানাডায় অবতরণের সময় উল্টে গেল বিমান

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর আমেরিকার দেশ কানাডায় অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমান উল্টে গেছে। ডেল্টা এয়ারলাইন্সের এই বিমানটিতে ৮০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ৮০ জন যাত্রী বহনকারী একটি বিমান উল্টে গেছে। এতে কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

গুরুতর আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে জানা গেছে। সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

এদিকে দুর্ঘটনার খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি দলগুলো ঘটনাস্থলে আসছে। সমস্ত যাত্রী এবং ক্রুদের খোঁজ নেওয়া হচ্ছে।

এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি অরঞ্জ সংবাদ সংস্থাকে জানিয়েছে, আহত এক শিশুকে টরন্টোর সিককিডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং গুরুতর আহত দুই প্রাপ্তবয়স্ককে অন্যান্য এলাকার হাসপাতালে পাঠানো হয়েছে।

যদিও এই বিমান দুর্ঘটনার কারণ এখনও অজানা, তারপরও টরন্টোতে শীতকালীন ঝড়ের মধ্যে প্রবল বাতাস এবং তুষারপাতের ভেতরেই এই ঘটনা ঘটল। আগের সপ্তাহের তুষারপাত ছাড়াও এই সপ্তাহান্তে আনুমানিক ২২ সেন্টিমিটার (আট দশমিক ছয় ইঞ্চি) তুষারে ঢেকেছে কানাডিয়ান এই বিমানবন্দরটি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

একাদশ শ্রেণিতে ভর্তির ফল আজ রাত ৮টার পর প্রকাশ

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১৬ সেপ্...

বড়পুকুরিয়ায় মজুদ কয়লা, কমেছে বিদ্যুৎ উৎপাদন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কোল ইয়ার্ডে পর্যাপ্তের চেয়েও বেশি, প্রায় পাহাড়...

মক্কায় হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,...

শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ...

মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন

রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসে আগুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা