সংগৃহিত
আন্তর্জাতিক

হাওয়াই মিঠাই ভারতে নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে হাওয়াই মিঠাইয়ের নমুনায় ক্যানসার সৃষ্টিকারী পদার্থ রোডামাইন-বি’র উপস্থিতি পাওয়া গেছে। গোলাপী রঙের চিনিযুক্ত মুখে মিলিয়ে যাওয়া এই মুখরোচক খাবারটি ইতিমধ্যে দেশটির কয়েকটি রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে।

দেশটির দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্য সরকার গত সপ্তাহে এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে। ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হাওয়াই মিঠাইয়ের নমুনায় ক্যানসার সৃষ্টিকারী পদার্থ রোডামাইন-বি’র উপস্থিতি নিশ্চিত হওয়ার পর রাজ্যজুড়ে এই মিষ্টান্ন বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

চলতি ফেব্রুয়ারি মাসে শুরুর দিকে হাওয়াই মিঠাই বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে দক্ষিণ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরীতে। দেশটির অন্যান্য রাজ্যেও এই মিষ্টান্নের নমুনা পরীক্ষা-নিরীক্ষা চলছে।

দেখতে গোলাপী কিংবা ধবধবে সাদা হওয়ায় হাওয়াই মিঠাইকে ভারতে ‘বুড়ি-কা বাল’ বা ‘বৃদ্ধ মহিলার চুলও’ বলা হয়। বিশ্বজুড়ে এই মুখরোচক মিষ্টান্ন শিশুদের কাছে ব্যাপক জনপ্রিয়।

বিনোদন পার্ক, মেলা কিংবা শিশুদের বিনোদনের অন্যান্য স্থানে অবধারিতভাবেই মেলে এই খাবার। যা সাধারণত আঠালো হয়। মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাওয়ার কারণে শিশুরা তুমুল পছন্দ করে হাওয়াই মিঠাই। কিন্তু ভারতীয় সরকারি কিছু কর্মকর্তা বলেছেন, হাওয়াই মিঠাইকে যতটা প্রিয় খাবার মনে করা হয়, এটা তার চেয়ে বেশি ক্ষতিকারক।

তামিলনাড়ুর চেন্নাই শহরের খাদ্য নিরাপত্তা কর্মকর্তা পি সতীশ কুমার দেশটির দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, হাওয়াই মিঠাইয়ে থাকা দূষিত পদার্থের কারণে ক্যানসার হতে পারে। এমনকি তা শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গকে প্রভাবিত করতে পারে।

গত সপ্তাহে চেন্নাইয়ের এক সমুদ্র সৈকতে সতীশ কুমারের নেতৃত্বাধীন একটি তদন্ত দল হাওয়াই মিঠাই বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। শহরে বিক্রি করা হাওয়াই মিঠাই বিক্রেতারা ব্যক্তিগতভাবে তৈরি করেন। তারা নিবন্ধিত কোনও কারখানায় এটা তৈরি করেন না বলেও জানান তিনি।

কয়েকদিন পর তামিলনাড়ুর ল্যাবরেটরিতে পরীক্ষায় হাওয়াই মিঠাইয়ের নমুনায় রাসায়নিক যৌগ রোডামাইন-বি’র উপস্থিতি শনাক্ত হয়। এরপরই রাজ্য সরকার সেখানে হাওয়াই মিঠাইয়ের বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে।

এই রাসায়নিকের ব্যবহার হাওয়াই মিঠাইয়ে এক ধরনের উজ্জ্বল গোলাপী আভা দেয়। যদিও সাধারণত তৈরি পোষাক, বিভন্ন ধরনের প্রসাধনী এবং রঙের কাজে এই রাসায়নিকের ব্যবহার করা হয়।

গবেষণায় দেখা যায়, রাসায়নিকটি ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি করতে পারে। ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে খাদ্যের রঙ হিসেবে রোডামাইন-বি’র ব্যবহারকে অবৈধ ঘোষণা করা হয়েছে।

তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী ম্যা সুব্রামানিয়ান হাওয়াই মিঠাই নিষিদ্ধের বিষয়ে এক বিবৃতিতে বলেছেন, প্যাকেজিং, আমদানি, খাবার বিক্রি বা বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানে রোডামাইন-বি ব্যবহার করে তৈরি করা খাবার পরিবেশন করা হলে তা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, ২০০৬ এর আওতায় শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে।

তামিলনাড়ুর এই সিদ্ধান্তের পর প্রতিবেশী রাজ্য অন্ধ্রপ্রদেশও ক্যানসার সৃষ্টিকারী উপাদানের উপস্থিতি নিশ্চিত হওয়ার জন্য হাওয়াই মিঠাইয়ের নমুনা পরীক্ষা শুরু করেছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির সংবাদমাধ্যম নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, খাদ্য নিরাপত্তা কর্মকর্তারা রাজধানী নয়াদিল্লিতেও হাওয়াই মিঠাই নিষিদ্ধ করার ওপর জোর দিচ্ছেন। সূত্র: বিবিসি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাজারে ইলিশ, দাম নাগালের বাইরে

বর্ষার ভরা মৌসুমে বাজারে ইলিশের সরবরাহ থাকলেও চড়া দামের কারণে সাধারণ ক্রেতাদে...

মক্কা জোটের পর ফ্রান্সের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি সৌদির

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জোট’ গঠনের পর এবার ফ্রান্সের সঙ...

যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যে কানাডার ৫০% শুল্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে দেশটির প্রায় ৭০০ পণ্যের...

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর...

শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমি...

বরিশালে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু

বরিশাল বিভাগে হাম পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে...

যমুনায় দুই নদীবন্দর, ২০০ কিমির পথ কমে ১৬ কিমি

এক পাশে বগুড়ার সারিয়াকান্দি, অন্য পাশে জামালপুরের মাদারগঞ্জ। মাঝখানে যমুনা নদ...

মক্কা জোটের পর ফ্রান্সের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি সৌদির

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জোট’ গঠনের পর এবার ফ্রান্সের সঙ...

পাকিস্তানের হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালের গায়নোকোলজি ওয়ার্ডে ভয়াবহ অগ্নি...

২২ শয্যার শিশু ওয়ার্ডে শতাধিক রোগী, মেঝেতেই চিকিৎসা

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে নির্ধারিত শয্যার তুলনায় কয়েক গুণ বেড়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা