সংগৃহিত
আন্তর্জাতিক

রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোনিয়ার জয়

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী জীবনে প্রথমবার রাজ্যসভার ভোটে দাঁড়িয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। মরুরাজ্য রাজস্থান থেকে সোনিয়াসহ মোট তিন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদের উচ্চকক্ষে নির্বাচিত হয়েছেন। বাকি দু’জন হলেন, বিজেপির চুন্নিলাল গারসিয়া ও মদন রাঠৌর।

অপরদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। সে রাজ্যের চারটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন বিজেপির প্রার্থীরা। অন্য তিন জয়ী হলেন, গোবিন্দভাই ঢোলাকিয়া, ময়াঙ্কভাই নায়েক ও যশবন্তসিন পারমার।

আগামী এপ্রিলে ১৫টি রাজ্যের ৫৬ জন রাজ্যসভার সদস্য অবসর নিতে চলেছেন। রাজস্থান থেকে অবসর নেবেন ছয় বারের রাজ্যসভার সদস্য সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও বিজেপির ভূপেন্দ্র যাদব এবং কিরোরীলাল মীনা। বিধায়ক সংখ্যার হিসাবে বিজেপির দু’টি ও কংগ্রেসের একটি আসনে জেতার কথা ছিল। কোনো দল বাড়তি প্রার্থী না দেওয়ায় আগামী ২৭ ফেব্রুয়ারি ভোটাভুটি হচ্ছে না রাজস্থানে।

মূলত রাজ্যসভার ভোট হয় রাজ্যের বিধায়ক সংখ্যার আনুপাতিক হারে। বিধায়কেরা তাদের পছন্দের ভোট দিয়ে রাজ্যসভার সদস্য নির্বাচন করেন। ১৯৯৯ সাল থেকে ২০১৯ পর্যন্ত সাত বার লোকসভা ভোটে দাঁড়িয়ে জিতেছেন সোনিয়া। এর মধ্যে ১৯৯৯-এর লোকসভা নির্বাচনে রায়বরেলীর পাশাপাশি, কর্নাটকের বল্লারীতে জয়ী হন তিনি।

২০০৪ সালের লোকসভা ভোটে জেতার পরে ‘লাভজনক পদ’ বিতর্কে ইস্তফা দেওয়ার পরে ২০০৬ সালে রায়বরেলী থেকে উপ-নির্বাচনে জিতে এসেছিলেন।

২০১৯-এর লোকসভা ভোটে উত্তরপ্রদেশের রায়বরেলীতে জিতে আসার পরেই সোনিয়া ঘোষণা করেছিলেন শারীরিক কারণে আর তার পক্ষে সংসদের নিম্নকক্ষের ভোটে দাঁড়ানো সম্ভব নয়। সূত্র: এনডিটিভি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা