সংগৃহিত
আন্তর্জাতিক

গাজায় গর্ভপাত বৃদ্ধি ৩০০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের গাজায় গর্ভপাতের হার নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। সীমিত চিকিৎসা সরবরাহ এবং হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা বন্ধ হয়ে যাওয়ায় অন্তঃসত্ত্বা নারীরা তাদের অনাগত সন্তানদের মৃত্যু ঠেকাতে পারছেন না এবং তাদের সংক্রমণের ঝুঁকিও বেড়ে গেছে। নতুন এক রিপোর্টে বলা হয়েছে, গাজায় গর্ভপাতের সংখ্যা ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তথ্যসূত্র: আল জাজিরা।

মানবাধিকার সংস্থা কেয়ারের জরুরি পরিস্থিতিতে সুরক্ষা এবং লিঙ্গ বিষয়ক আঞ্চলিক উপদেষ্টা নুর বেইদুন মার্কিন নিউজ সাইট জেজেবেলকে বলেন, অন্তঃসত্ত্বা নারীদের সঠিক খাদ্য এবং পুষ্টির অভাবের কারণে গর্ভপাত বেড়ে গেছে।

প্যালেস্টাইন ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড প্রোটেকশন অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক আম্মাল আওয়াদাল্লাহ বলেছেন, সেখানকার অন্তঃসত্ত্বা নারীরা এখন অনিরাপদ পরিস্থিতিতে প্রসবের গুরুতর ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন। গাড়ি, তাঁবু এবং আশ্রয়কেন্দ্রেই তাদের সন্তান জন্ম দিতে হচ্ছে।

আওয়াদাল্লাহ বলেন, অনেক শিশুর জন্ম এমনকি সি-সেকশনের ক্ষেত্রেও প্রাথমিক চিকিৎসা সরবরাহ বা অ্যানেস্থেসিয়া ছাড়াই সম্পন্ন হচ্ছে। সঠিক সরঞ্জাম এবং ওষুধ ছাড়া রক্তক্ষরণ এবং সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে।

এদিকে রাফায় রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ ১৬ জন নিহত হয়েছে। রাফার পূর্বাঞ্চলের একটি বাড়িতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার পর সেখান থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গাজার দক্ষিণাঞ্চলকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করা হলেও এখন সেখানেও হামলা চালানো হচ্ছে। গাজার কোনো স্থানই এখন আর নিরাপদ নয় বলে জানিয়েছে জাতিসংঘ। প্রতিদিনই গাজার এখানে সেখানে হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। তিন মাসের বেশি সময় ধরে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সৈন্যরা।

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ২৪ হাজার ৪৪৮ জন নিহত হয়েছে। এর মধ্যে অধিকাংশই শিশু। আহত হয়েছে আরও ৬১ হাজার ৫০৪ জন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা