সংগৃহীত
আন্তর্জাতিক

চীনের নজরদারিতে উদ্বেগ জানালো ভারত

আন্তর্জাতিক ডেস্ক    

বিশ্বজুড়ে নজরদারি সংক্রান্ত প্রযুক্তি নির্মাতা সংস্থাগুলোর সঙ্গে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংঘাতে জড়িয়েছে ভারত। এর মূলে রয়েছে একটি নতুন নিরাপত্তা নীতি। ওই নীতিমালায় বলা হয়েছে, সিসিটিভি নির্মাতাদের হার্ডওয়্যার, সফটওয়্যার ও সোর্স কোড ভারত সরকারের পরীক্ষাগারে জমা দিতে হবে অনুমোদনের জন্য। বিষয়টি নিয়ে বৈশ্বিক সিসিটিভি বাজারে তৈরি হয়েছে ব্যাপক অস্থিরতা।

ভারতের এ পদক্ষেপ মূলত চীনের প্রযুক্তি নিয়ে গভীর উদ্বেগ থেকেই এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক উচ্চপদস্থ ভারতীয় নীতিনির্ধারক। রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, ২০২১ সালে ভারতের তৎকালীন আইটি প্রতিমন্ত্রী সংসদে জানিয়েছিলেন, সরকারি প্রতিষ্ঠানে ব্যবহৃত ১০ লাখ সিসিটিভির বেশির ভাগই ছিল চীনা কোম্পানির এবং ভিডিও তথ্য বিদেশি সার্ভারে পাঠানোয় নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছিল। চলতি বছরের ৯ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, চীনের হিকভিশন, দাহুয়া ও শাওমি, দক্ষিণ কোরিয়ার হানহোয়া এবং যুক্তরাষ্ট্রের মটোরোলা সলিউশনসসহ সব নির্মাতাকে ভারতের পরীক্ষাগারে ক্যামেরা জমা দিয়ে অনুমোদন নিতে হবে।

পাকিস্তান ও আজারবাইজান পারস্পরিক কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণ এবং উভয় দেশের স্বার্থে বিনিয়োগের নতুন সুযোগ অনুসন্ধানে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বলে জানায় ডন। আজারবাইজানের লাচিন শহরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে এ অঙ্গীকারের পুনরাবৃত্তি ঘটে। শাহবাজ শরীফ পাকিস্তান-ভারত উত্তেজনার সময় আজারবাইজানের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা