আন্তর্জাতিক

স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

দূতাবাসগুলোকে স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী নির্ধারণ বন্ধ করার নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই ধরনের আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া যাচাই-বাছাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিভিন্ন কূটনৈতিক পদে পাঠানো একটি স্মারকের অনুলিপিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদের বহাল থাকবে।

এতে বলা হয়েছে যে, শিক্ষার্থীদের ভিসার জন্য সোশ্যাল মিডিয়া যাচাইকরণের পরিধি আরো বাড়ানো হবে। এটি দূতাবাস এবং কনস্যুলেটগুলোর জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

যুক্তরাষ্ট্রের কিছু অভিজাত কলেজের সঙ্গে ট্রাম্পের বিরোধের মধ্যেই নতুন এই পদক্ষেপ নেওয়া হলো। এর আগে দেশটির বেশ কিছু কলেজ ট্রাম্প বেশি বামপন্থি বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এদের মধ্যে কিছু ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষকে উৎসাহিত করা হয়েছে এবং বৈষম্যমূলক ভর্তি নীতি সমর্থন করা হচ্ছে।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজের দেখা স্টেট ডিপার্টমেন্টের স্মারকলিপিতে মঙ্গলবার মার্কিন দূতাবাসগুলোকে ভিসা প্রার্থী শিক্ষার্থীদের যাদের এখনো অ্যাপয়েন্টমেন্টের তারিখ দেওয়া হয়নি সেগুলো স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বলা হয়েছে যে, যাদের অ্যাপয়েন্টমেন্ট এরই মধ্যেই নির্ধারিত রয়েছে সেগুলোর কার্যক্রম চালু থাকবে।

কূটনৈতিক বার্তায় আরও বলা হয়েছে যে, পররাষ্ট্র দপ্তর সকল শিক্ষার্থী ভিসা আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য ‘প্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং এবং ভেটিং সম্প্রসারণের’ প্রস্তুতি নিচ্ছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা