সংগৃহিত
স্বাস্থ্য

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ কেউ শঙ্কামুক্ত নয়

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহতদের কেউ শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেছেন, সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহতদের অনেকেই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছে। চিকিৎসাধীন দগ্ধ ৩২ জনের কেউ শঙ্কামুক্ত নয়।

মন্ত্রী বলেন, বৃহস্পতিবার সকালে আমরা রোগীদের দেখেছি। ডাক্তারসহ আমরা একটা মেডিক্যাল বোর্ড বসেছিলাম। ৫০ ভাগের বেশি বার্নের রোগী আছে ১৬ জন। ৮০ ভাগের বেশি পুড়ে যাওয়া রোগী ১০ জন। রোগীদের অবস্থা এতটাই খারাপ যে সবারই শ্বাসনালী পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে আহত রোগীদের বিষয়ে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। বাকিটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে তাদের কেউ আশঙ্কামুক্ত নয়। তাদের ছয় জন ইতোমধ্যে আইসিইউতে আছে। যাদের ৯০ ভাগের বেশি বার্ন।

অগ্নিদগ্ধদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। তাদের বিষয়ে ডা. সামন্ত লাল বলেন, বাচ্চাদের ১০ ভাগের বেশি বার্ন হলেই আশঙ্কাজনক হয়ে যায়। সেখানে বাচ্চাদের অনেকেরই ৩০ ভাগের বেশি বার্ন। ১০ বছর বয়সের মধ্যে ৭ জন এবং ১১-১৮ বছর বয়সের মধ্যে ৬ জন রোগী রয়েছে। এই ১৩ জনের সবাই ১০ ভাগের বেশি পুড়ে যাওয়া।

তিনি বলেন, হাসপাতালে ভর্তি রোগীদের কেউ আশঙ্কামুক্ত নয়। অধিকাংশের অবস্থা খারাপ। যেকোনো বার্নের রোগী যতক্ষণ বাসায় না যায় ততক্ষণ তাদেরকে আমরা আশঙ্কামুক্ত বলতে পারি না।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা