সংগৃহীত ছবি
জাতীয়

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক : ঢাকার ধামরাইয়ে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ফারুক হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার এনএন্ডএন সিএনজি স্টেশনে এই ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন ধামরাই উপজেলার ধাইরা গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি ওই মাইক্রোবাসের চালক ছিলেন।

ধামরাই থানা পুলিশ জানায়, ফারুক হোসেন নামে ওই ব্যক্তি মাইক্রোবাসটি নিজেই চালিয়ে ঢুলিভিটা এলাকার এনএন্ডএন সিএনজি স্টেশনে গ্যাস রিফিল করতে যান। গ্যাস রিফিলের সময় তিনি মাইক্রোবাস থেকে নেমে গাড়ির পেছনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং একজন আহত হন। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা