সংগৃহিত
স্বাস্থ্য

হাসপাতালে পরিদর্শন কার্যক্রম চলবে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে পরিদর্শন কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সোমবার (১১ মার্চ) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারি নির্দেশনা মানা ছাড়া কোনো হাসপাতালকেই কার্যক্রম চালাতে দেওয়া হবে না। আর অপারেশন করতে যা দরকার, সেসব ছাড়া কোনো বেসরকারি হাসপাতালকে অনুমোদন দেওয়া হবে না। আর সেখানে অপারেশন করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটলে সেই দায়-দায়িত্ব ওই হাসপাতাল এবং চিকিৎসককেই নিতে হবে।

তিনি বলেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রাম ও সিলেট ঘুরেছি। তবে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভালো লেগেছে। কারণ অন্যগুলোর তুলনায় এই হাসপাতাল অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। মেডিকেল কলেজটা শুধু চিকিৎসার জন্য নয়। এখানে শিক্ষা, গবেষণা সবই হয়ে থাকে।

ডা. সামন্ত লাল সেন বলেন, রাজশাহীতে একটি জেলা হাসপাতাল (সদর হাসপাতাল) আছে। অত্যন্ত সুন্দর, কিন্তু খালি পড়ে আছে। আমরা চেষ্টা করব সেটিকে সচল করার। কিছু জনবলের ঘাটতি আছে, এগুলোর সমাধান করা হবে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের দৌরাত্ম্য ও সাংবাদিক প্রবেশে বাধা প্রদানের প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরকম কোনো অভিযোগ থাকলে বলবেন, আমরা সেটা দেখব।

সম্প্রতি হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের কাছে রোগীর স্বজনের নির্যাতনের প্রসঙ্গ তুললে তিনি বলেন, ওটার ব্যাপারে আমি জানি না। হাসপাতাল কর্তৃপক্ষ সেটা দেখবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি নেই: ইসরায়েলি সেনাপ্রধান

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চলছে না বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর চি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা