সংগৃহীত
বিনোদন

ক্ষত সারাতে সংগীত চর্চাই ভরসা: এ আর রহমান

বিনোদন ডেস্ক

দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদ হয়েছে অস্কারজয়ী সুরকার এ আর রহমানের। এ ঘটনায় হতবাক ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের রহমানের ভক্তরা।

শিল্পী ও তার পরিবারে এ বিচ্ছেদ প্রভাব ফেলেছে। তবে রহমান জানালেন এ ধরনের ক্ষত সারাতে সংগীত চর্চাই ভরসা! সম্প্রতি একটি অনুষ্ঠানে এমনটি দাবি করেন তিনি।

মূলত এ সময় মানসিক স্বাস্থ্যের ভূমিকা নিয়ে কথা বলেন এ আর রহমান। বললেন, বেশ কিছু ক্ষেত্রে সংগীত ওষুধের মতো কাজ করতে পারে। তার কথায়, ‘আমাদের অনেকেরই আজকাল মানসিক স্বাস্থ্য ঠিক থাকে না। অবসাদ গ্রাস করে প্রায়শই। আমাদের সকলের মধ্যেই শূন্যতা কাজ করে। কখনো গল্প শুনে, কখনো দর্শন পড়ে অথবা কখনো ওষুধ খেয়ে এই শূন্যতা দূর করা যায়। হিংসা বা যৌনতার মতো শারীরিক প্রয়োজনীয়তা মেটানোই সব নয়। জীবনের পরিধি এর থেকেও অনেক বড়।’

এক পুরোনো সাক্ষাৎকারেও রহমান জানিয়েছিলেন, সংগীত মনে শান্তি জোগাতে সক্ষম। একটি সময় নাকি আত্মহত্যার চিন্তাও মাথায় এসেছিল এ আর রহমানের। শিল্পীর পাশে ছিলেন তার মা। তার সঙ্গে কথা বলেই কোনোরকমে এই ধরনের চিন্তাভাবনা থেকে মুক্তি পেয়েছিলেন।

সেই সাক্ষাৎকারে এ আর রহমান বলেছিলেন, ‘অন্যের জন্য বাঁচলে, আত্মহত্যার মতো ভাবনা মাথায় আসে না। আমার মায়ের থেকে পাওয়া সেরা পরামর্শ এটাই। অন্যের জন্য বাঁচার অর্থ, আপনি স্বার্থপর নন। তার মানে, জীবনেরও অর্থ রয়েছে। এই পরামর্শকে আমি খুবই গুরুত্ব দিয়েছিলাম।’

শিল্পীর স্ত্রী সায়রা বানুর আইনজীবী বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন দিনকয়েক আগে। দাম্পত্যে তিক্ততার জন্যই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। পরে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মাঝে বিস্তর আলোচনা। কেন ভেঙে গেল তাদের সম্পর্ক?

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’

গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা ঠেকানোর আহবান শামা ওবায়েদের

নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে প্রযুক্তির অপব্যবহার করে সংঘটিত সহিংসতা প্রতিরোধে...

তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সবজির বাজারে

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে রাজধানীর সবজির বাজারে। সপ্তাহের ব্যাব...

টেকসই উত্তরণে ৬ দফা প্রস্তাব বাংলাদেশের

স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) উন্নয়ন ও উত্তরণ প্রক্রিয়া যাতে টেকসই ও নির্বিঘ্...

দেশে ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমক...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা