সংগৃহীত
বিনোদন

ছবির শুটিং শেষে কাজলের আবেগী বার্তা

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি নতুন একটি সিনেমার শুটিং শেষ করলেন। পরে সহকর্মীদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

শুটিং সেট থেকে একাধিক ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, আরো একটি পরিবারকে বিদায় দেওয়ার পালা। সেই সঙ্গে পুরো টিমের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অভিনেত্রী।

টাইমস অব ইনডিয়া লিখেছে, সম্প্রতি একটি সিনেমার শুটিং শেষ করেছেন কাজল। সেট থেকে ইন্সটাগ্রামে একাধিক ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে সিনেমার পুরো টিমের সঙ্গে কেক কেটে আনন্দ মুহূর্ত উদযাপন করতে দেখা গেছে। অভিনেত্রীর পরনে ছিল শার্ট এবং কালো প্যান্ট। তবে এখনই সিনেমার নাম ও তথ্য প্রকাশ করতে চাইছেন না অভিনেত্রী।

পোস্টের ক্যাপশনে কাজল লিখেছেন, প্রকল্পটি এখনো নামহীন। আরো একটি প্রজেক্ট শেষ হলো। আরো একটি পরিবারের সঙ্গে সম্পর্কের বিয়োগ হলো। আরো একটি ম্যারাথন যাত্রার ইতি ঘটলো। আমি এই মানুষগুলোর কাছে খুব কৃতজ্ঞ, এত সুন্দর এবং দুর্দান্ত অভিজ্ঞতা দেওয়ার জন্য। যিশু সেনগুপ্ত, নিরঞ্জন, বানি আন্টি তোমাদের সবাইকে খুব মিস করলাম। তোমরাও কেক কাটা মিস করলে; ছবিও। কিন্তু আমরা একে অন্যকে আরো বেশি মিস করব। আমাদের আবার জলদিই দেখা হবে।

২৯ বছর আগে কাজল অভিনীত 'করণ অর্জুন' সিনেমাটি কিছুদিন আগে নতুন করে বড় পর্দায় মুক্তি দেওয়া হয়েছে। রাকেশ রোশন পরিচালিত ব্লকবাস্টার এ সিনেমায় কাজলের পাশাপাশি ছিলেন শাহরুখ খান, সালমান খান, অমরেশ পুরি এবং মমতা কুলকার্ণি।

গত ২৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কাজলের ‘দো পাত্তি’ সিনেমাটি। আগামীতে কাজলকে 'মহারাগনি: কুইন্স অব কুইন্স' সিনেমাতেও দেখা যাবে।

থ্রিলার গল্পের এ সিনেমা পরিচালনা করেছেন চরণ তেজ উপ্পালাপতি। সেখানে তার সঙ্গে রয়েছে প্রভু দেবা, নাসিরউদ্দিন শাহ, যিশু সেনগুপ্ত। এ ছাড়া থাকবেন আদিত্য শীল, প্রমোদ পাঠক।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে ৪ পরিবর্তন, ফিরলেন জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে বড় হারের পর সিঙ্গাপুরের বিপক্ষে ৪ পরিবর্তন ন...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় রাজধানী...

চাঁদাবাজির বিকল্প হিসেবে গণভিক্ষা কর্মসূচি ঘোষণা হাসনাত আবদুল্লাহর

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই কর্মসূচি ঘোষণা...

প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন: শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রক্রিয়ায় বঞ্চিত ৮...

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা