ফাইল ছবি
বিনোদন

প্রথমে মায়ের মতো, তারপর বাবার মতো প্রার্থনা করেন আরিয়ান

বিনোদন প্রতিবেদক

তারকার ছেলে হিসেবে মিডিয়ায় আলোচনার আরেক নাম শাহরুখ খান-পুত্র আরিয়ান খান। বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক হওয়ার কারণে শাহরুখের স্ত্রী ও সন্তানদের নিয়েও আলোচনা চলেই। এবার চর্চা হচ্ছে শাহরুখ-গৌরির বড় ছেলে আরিয়ান খানের ধর্ম কেন্দ্র করে।

ক্যারিয়ারের শুরু দিকেই বিয়ে করেন শাহরুখ এবং গৌরী। কলেজ জীবন থেকে তাদের প্রেম। দুজন ভিন্ন ধর্ম এই বিষয়টা ছাড়াও নানা ধরনের বাধা এসেছে প্রেমের পথে। কিন্তু সে সব তোয়াক্কা না করেই বিয়ে করেছিলেন তারা।

সংসারে নিজেদের ধর্মেও সব সময় সমতা বজায় রেখেছেন তারা। কেউই নিজেদের ধর্ম পরিবর্তন করেননি। তিন সন্তানের বাবা-মা তারা। আরিয়ান, সুহানা ও আব্রামকে নিয়ে তাদের সংসার। প্রায় প্রশ্ন উঠেছে, সন্তানেরা কোন ধর্ম পালন করেন। সম্প্রতি এই বিষয়টা নিয়ে আলোচনা চলছে।

কইমইয়ের প্রতিবেদন থেকে জানা যায় একবার সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে সন্তানদের ধর্ম প্রসঙ্গ একথা বলেছিলেন গৌরী। মূলত সেই সাক্ষাৎকারের ভিডিওটি ভাইরাল হয়েছে। আর এ থেকেই শুরু হয়েছে আলোচনা। ভাইরাল সাক্ষাৎকারে দেখা যায় গৌরী বলেছিলেন, আমরা সমতা বজায় রাখি। আমি শাহরুখের ধর্মের ওপর শ্রদ্ধা রাখি।

তবে তার অর্থ এই না, আমি ধর্ম পরিবর্তন করেছি। প্রত্যেক মানুষের ব্যক্তিসত্তা রয়েছে। আর তাই প্রত্যেকে নিজের ধর্ম মেনে চলবেন, এটাই স্বাভাবিক। অন্য ধর্মের প্রতি যেন শ্রদ্ধা থাকে। শাহরুখও আমার ধর্মকে সম্মান করে।

তবে ছেলেমেয়েরা বাবার ধর্মই বেছে নিয়েছেন জানিয়ে গৌরী বলেছিলেন, আরিয়ান শাহরুখকে মেনে চলে। তাই ও বাবার ধর্ম অনুসরণ করে। আমার মনে হয় ও নিজেকে মুসলিমই বলবে। ও যখন বলেছিল, ‘আমি মুসলিম’, আমার মা অবাক কিছুটা হয়েছিলেন। তবে মা কিছু মনে করেননি। বিষয়টার সঙ্গে মানিয়ে নিয়েছিলাম।

গৌরী আরও জানান, প্রতি রাতে প্রার্থনা করে তারপর ঘুমাতে যান আরিয়ান খান। প্রথমে মায়ের মতো করে, তার পরে বাবার মতো করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তিনি।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে তৃতীয়...

ঈশ্বরদীতে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক, নেই কার্যকর ব্যবস্থা

ঈশ্বরদী পৌর এলাকায় দিন দিন বেড়েই চলেছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। শহরের বিভিন্ন...

মাতৃত্বের স্বাদে জীবনের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু

চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে সারাদেশে ১ কোটি ৯৭ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা