ছবি: সংগৃহীত
বিনোদন

ভাঙল ধানুশ-ঐশ্বরিয়ার সংসার

বিনোদন ডেস্ক

দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ ও কিংবদন্তি তারকা রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বরিয়া। ২০২২ সালের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাদা হওয়ার ঘোষণা দেওয়ার পরে পারিবারিক আদালতে বিচ্ছেদের আবেদন করেছিলেন এই দম্পতি।

এরপর বিগত দুই বছরে তিনটি শুনানি অনুষ্ঠিত হয়। যেখানে আদালত তাদেরকে সমঝোতার মাধ্যমে দূরত্ব কমিয়ে পুনরায় সংসার করার পরামর্শ দেন। কিন্তু ধানুশ ও ঐশ্বরিয়া পুনরায় সংসারে ফেরার সিদ্ধান্ত নিতে তিনবারই ব্যর্থ হন।

গত ২১ নভেম্বর এ মামলার শুনানি ছিল। সেদিন কোনো রায় না দিয়ে ২৭ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন আদালত। বুধবার (২৭ নভেম্বর) ধানুশ-ঐশ্বরিয়ার বিচ্ছেদের আবেদন গ্রহণ করেন চেন্নাই পারিবারিক আদালত।

গতকাল আদালতে উপস্থিত ছিলেন ধানুশ ও ঐশ্বরিয়া। পারিবারিক আদালতের বিচারক শোভা দেবী শেষবারের মতো তাদের সিদ্ধান্তের কথা জানতে চান। কিন্তু ধানুশ-ঐশ্বরিয়া আলাদা হয়ে যাওয়ার ইচ্ছাই প্রকাশ করেন। এরপর রায় দেন আদালত।

২০২২ সালের ১৭ জানুয়ারি মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) ডিভোর্সের ঘোষণা দিয়ে এক বিবৃতি প্রকাশ করেন ধানুশ ও ঐশ্বরিয়া। যেখানে তারা লেখেন, ১৮ বছর একসঙ্গে বন্ধু, দম্পতি, মা-বাবা ও শুভাকাঙ্ক্ষী হয়ে ছিলাম। উন্নতি, পরস্পরের প্রতি বোঝাপড়া, মানিয়ে নেওয়া, আয়ত্ত্ব করার একটা জার্নি ছিল। আজ এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে আমাদের পথ আলাদা হয়ে গেছে। আমরা দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। নিজেদেরকে আরো ভালোভাবে বোঝার জন্য সময় নিচ্ছি।

উল্লেখ্য, ২০০৪ সালের ১৮ নভেম্বর ধানুশ ও তার বিয়ে হয়। এই দম্পতির দুই ছেলে— যাত্রা ও লিঙ্গা। ঐশ্বরিয়ার পরিচালনায় ‘থ্রি’ সিনেমায় অভিনয় করেন ধানুশ। এই সিনেমার ‘কলাভেরি ডি’ গানটি দারুণ জনপ্রিয়তা পায়।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে ৪ পরিবর্তন, ফিরলেন জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে বড় হারের পর সিঙ্গাপুরের বিপক্ষে ৪ পরিবর্তন ন...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় রাজধানী...

চাঁদাবাজির বিকল্প হিসেবে গণভিক্ষা কর্মসূচি ঘোষণা হাসনাত আবদুল্লাহর

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই কর্মসূচি ঘোষণা...

প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন: শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রক্রিয়ায় বঞ্চিত ৮...

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা