ছবি: সংগৃহীত
বিনোদন

সিগারেট ছাড়ার ঘোষণা দিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক

দুম করে সিগারেট ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। নিজের ৫৯তম জন্মদিনে এমন ঘোষণা দেন।

একের পর এক সিগারেট খেতেন শাহরুখ খান, যাকে বলে ‘চেইন স্মোকার’। এবার ধূমপান ছাড়ার কথা প্রকাশ্যে জানালেন তিনি। ভক্তরা তাঁর এ উদ্যোগে মহাখুশি।

এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন যে একটা সময় দিনে ১০০ সিগারেট খেতেন তিনি। কালো কফির সঙ্গে ধূমপান করতে বিশেষ পছন্দ করতেন কিং খান। শাহরুখ জানিয়েছিলেন যে দিনে ৩০ কাপ ব্ল্যাক কফি খান। ধূমপান আর কফির চক্করে খাবার, এমনকি পানি খেতে ভুলে যান বলে জানিয়েছিলেন এই তারকা।

এবার তিনি ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন।

২ নভেম্বর ৫৯ বছরে পা দিলেন শাহরুখ খান। তাঁর জন্মদিন উপলক্ষে বান্দ্রার বালগন্ধর্ভ রং মন্দির অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর ভক্তরা।

এদিন কিং খান জানান, ‘বন্ধুগণ, একটা ভালো খবর আছে। আমি এখন আর সিগারেট খাচ্ছি না’। শাহরুখ খানের ধূমপান ছাড়ার কথা শুনে তাঁর ভক্তরা আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলেন। সবাই করতালি দিয়ে তাঁর এই সিদ্ধান্তকে বাহবা দেন।

এই বলিউড সুপারস্টার আরও বলেন, ‘আমি ভেবেছিলাম যে সিগারেট ছাড়ার পর আমার শ্বাস নেওয়ার সমস্যা হবে না। কিন্তু আমি এখনো তা অনুভব করছি। ইনশা আল্লাহ, এটাও ঠিক হয়ে যাবে। আমি অবশ্যই সিগারেটে আর টান দিব না।

বেশ কিছু বছর আগে শাহরুখ বলেছিলেন যে আরিয়ান, সুহানা আর আবরামের কারণে তিনি ধূমপান ছাড়তে চান।

শাহরুখকে আগামী দিনে সুজয় ঘোষের ‘কিং’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন মেয়ে সুহানা খান। থ্রিলার অ্যাকশনধর্মী এই ছবিতে ভিলেনের ভূমিকায় আসতে চলেছেন অভিষেক বচ্চন।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু ন...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা