বিনোদন

বলিউড বাদশার জন্মদিন আজ

বিনোদন ডেস্ক

বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনয় করেন ৩২ বছর হলো। এই সময়ে তিনি হয়ে উঠেছেন বলিউডের বটবৃক্ষ। তাকে বলিউডের শেষ সুপারস্টারও বলা হয়। সেই বাদশাহর ৫৯তম জন্মদিন আজ শনিবার (২ নভেম্বর)।

নিউজ ১৮ জানিয়েছে, শাহরুখের জন্মদিনে তার বাসভবন ‘মান্নাত’ সেজে উঠছে। আলোর রোশনাই ছড়িয়ে পড়েছে চারদিকে। অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছেন তার স্ত্রী গৌরী খান।

এই অনুষ্ঠানেই শাহরুখের আগামী সিনেমা ‘কিং খান’ নিয়ে আসছে আনুষ্ঠানিক ঘোষণা। যেখানে শাহরুখের সঙ্গে প্রথমবারের মতো তার মেয়ে সুহানা খান অভিনয় করছেন। এতে বাবা-মেয়েকে গুরু-শিষ্যার চরিত্রে দেখা যেতে পারে বলেও জানিয়েছে গণমাধ্যমটি।

এর আগে চলতি বছর সুইজারল্যান্ডে ৭৭তম লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে ‘পারদো আল্লা ক্যারিয়েরা’ পেয়েছেন শাহরুখ খান। ভারতের চলচ্চিত্রে অনস্বীকার্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ এ পুরস্কার দেওয়া হয় অভিনেতাকে। লোকার্নো উৎসবে ‘লোকার্নো মিটস পডকাস্ট’-এ এ কথা বলেন তিনি। সেখানে সিনেমা, নিজের ক্যারিয়ারসহ নানা প্রসঙ্গে কথা বলেন অভিনেতা। সম্প্রতি উৎসবের ইউটিউব চ্যানেলে শাহরুখের ওই বক্তব্য প্রকাশ করা হয়েছে।

সেখানে নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন শাহরুখ খান। ব্যক্তিগত নানা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মধ্যে একটি সহজাত রসবোধ আছে। আমি মানুষকে হাসাতে পারি। কিন্তু আজকাল মনে হয়, এটি অনুপযুক্ত সময়। তাই আমি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, আমার টিম আমাকে সব সময় বলে, মানুষ নাকি আমার রসবোধ বোঝে না।’

নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে অভিনেতা আরো বলেন, ‘এখন মানুষ খুব সংবেদনশীল হয়ে উঠেছে। আপনি কিছু বলবেন, মানুষ তার অন্য অর্থ করে বিরক্ত হবে। তাই বলব, খুব বেশি সেন্স অব হিউমার না থাকাই ভালো।’

অনুষ্ঠানে শাহরুখ আরো জানান, বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করতে চান তিনি। রোমান্স দিয়ে বলিউডে নিজের ছাপ রেখে যাওয়া অভিনেতা অ্যাকশন ঘরানায় নিজেকে প্রমাণ করেছেন ‘পাঠান’ ও ‘জওয়ান’র মতো ছবি দিয়ে। তবে ‘কিং খান’ লোকার্নোর মঞ্চে জানান, এরপর তিনি কমেডি ও হরর ছবিতে অভিনয় করতে চান। তিনি বলেন, ‘একজন অভিনেতা হিসেবে আমি মনে করি কমেডি খুব কঠিন। এটি এমন একটি ব্যাপার, যেখানে বেশিরভাগ অভিনেতা ব্যর্থ হয়েছেন। আমিও ব্যর্থ হয়েছি।’

অনুষ্ঠানে ব্যক্তিগত আরো নানা বিষয়ে কথা বলেছেন বলিউড বাদশাহ, যার মধ্যে ছিল অবসর ভাবনা বা মৃত্যুচিন্তাও। শাহরুখ খান অকপটে জানিয়েছিলেন নিজের বিশেষ ইচ্ছার কথা। তার আশা, অভিনয় করতে করতেই যেন তার মৃত্যু হয়। অর্থাৎ জীবনের শেষ দিন পর্যন্ত লাইট, ক্যামেরা এবং অ্যাকশন শুনতে চান শাহরুখ। তিনি বলেন, ‘জীবনের শেষ সময় পর্যন্ত অভিনয় করে যেতে চাই। কোনো দৃশ্য শেষ হয়ে যাওয়ার পর পরিচালক যখন কাট বলবেন, অথচ আমার চোখ খুলবে না। সেটিই চাই আমি।’

শাহরুখ জানান, ‘সত্যি কথা বলতে, জীবনের সব আনন্দ আমি অভিনয়ের মাধ্যমে প্রকাশ করতে পারি, এই কাজটি করেই সবচেয়ে বেশি আনন্দ পাই।’

অভিনেতা বলেন, ‘আমি যদি দুই মিনিটের জন্য তোমায় বিনোদন দিতে পারি, সেটি ভালোবাসা। কিন্তু যদি আমি ৫০ বছর ধরে কাউকে, কোনো জিনিসকে ভালোবাসি, সেটি অভিনয়। আমি যদি ৩০ সেকেন্ডের জন্য কাউকে বিনোদন দিতে পারি, সেটি ক্রিয়েটিভিটি।’

আদতে শাহরুখ বোঝাতে চেয়েছেন মানুষকে বিনোদন দিতে পারলেই আনন্দ পান তিনি। সে কারণে সেটেই যাতে তার মৃত্যু ঘটে।

গত বছর ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’র মতো সিনেমা দিয়ে দারুণ এক ঝড় তুলেছিলেন বক্স অফিসে। এরপর পর্দায় দেখা যায়নি তাকে। যদিও বড় বড় অনুষ্ঠান আর আম্বানিদের বিয়ের আসরেও উপস্থিত ছিলেন শাহরুখ। আগামী ২০২৬ সালে বড় পর্দায় মুক্তি পাবে কিং খানের নতুন সিনেমা ‘দ্য কিং’।

আমারবাঙলা/আরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু ন...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা