সংগৃহীত ছবি
বিনোদন

আইনি বিপাকে শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। গাড়ি চুরির ঘটনায় আইনি বিপাকে পড়েছেন তিনি। গত রোববার রাতে শিল্পা শেঠির বিলাসবহুল রেস্তোরাঁ থেকে সেই গাড়িটি চুরি হয়। এ ঘটনায় সন্দেহভাজনদের শনাক্ত করতে মাঠে নেমেছে পুলিশ।

কিন্তু যে গাড়িটি চুরি হয়, সেটি ছিল শিল্পার সেই রেস্তোরাঁয় খেতে আসা এক অতিথির গাড়ি। রেস্তোরাঁর ওই বিল্ডিংয়ের পার্কিং লট থেকে চুরি হয়ে যায় গাড়িটি। গাড়িটি বিএমডব্লিউ জেড ফোর মডেলের, যার দাম ৮০ লক্ষ রুপি।

গাড়ির মালিকের অভিযোগের পর শিবাজি পার্ক পুলিশ সন্দেহভাজনদের বিরুদ্ধে চুরির দায়ে মামলা করে। তাদের চিহ্নিত করতে পুলিশ সক্রিয়ভাবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়া যায়, সেদিন রাত ২টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি বিএমডব্লিউ চুরি করে নিয়ে যায়। আর এতেই শিল্পার রেস্তোরাঁর বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ তোলেন গাড়ির মালিকের আইনজীবী।

বিষয়টি যদিও এখনও পুলিশের তদন্ত পর্যন্তই রয়েছে। আদালতে গেলে রেস্তোরাঁ মালিক হিসেবে আরও বড় জটিলতায় পড়তে পারেন শিল্পা শেঠি।

এদিকে বাস্তিয়ান নামের অভিজাত সেই রেস্তোরাঁ বরাবরই খুব জনপ্রিয়। বাস্তিয়ানে যৌথ মালিকানা রয়েছে রাজ ও শিল্পার। তবে স্বামী রাজ কুন্দ্রাই মূলত এটি দেখাশোনা করেন। নীল ছবির মামলায় জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকে রাজ এই ব্যবসাতেই মন দেন। তবে গাড়ি চুরির মতো ঘটনায় প্রতিক্রিয়া দিয়ে শিল্পা জানান, ‘গাড়ি চুরি হওয়া অত্যন্ত দুঃখজনক। আমি পুলিশকে অনুরোধ করছি যে তারা দ্রুত এই ঘটনার তদন্ত শেষ করে।’

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশগতভাবে টেক...

‘জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ের জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে...

স্বপ্নপূরণের পর এবার অবদান রাখতে চান সুখি ইতোফুসা

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক...

পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলি...

প্রেমিকার ভুলে ২০৯৯ সাল পর্যন্ত নিষিদ্ধ আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকা চায়না সুয়ারেজের একটি ভিডিওর জেরে বিপাকে পড়েছেন আর্জেন্টাইন তারকা স্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা