সংগৃহীত ছবি
বিনোদন

আসছে সানি আজাদের ‘পজিটিভ ঢাকা’

বিনোদন ডেস্ক: তরুণ সংবাদকর্মী, অভিনেতা ও মডেল সানি আজাদ। নিয়মিত না হলেও মাঝে মধ্যেই নতুন নতুন গানে কণ্ঠ দিয়ে থাকেন। অতি সম্প্রতি সানি আজাদ তৈরি করেছিলেন পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের থিম সং ‘সবুজ আন্দোলন’ এবং ক্যান্সার সচেতনতার গান ‘ক্যান্সার’। সম্প্রতিআবারও নতুন গান নিয়ে আসছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ।

এবার ‘পজিটিভ ঢাকা’ শিরোনামের একটি থিম সং গাইলেন তিনি। ‘পজিটিভ ঢাকা’ সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ায়। ‘মানবতার কল্যাণে জেগে উঠুক প্রতিটি প্রাণ এটাই পজিটিভ ঢাকার আহ্বান। সৃষ্টির সেবায় পজিটিভ ঢাকা এই স্লোগানে সামনে এগিয়ে যাচ্ছে সংগঠনটি। গানটির কথা লিখেছেন তরুণ প্রজন্মের মেধাবী গীতিকবি নীহার আহমেদ। সুর ও সংগীত করেছেন রিয়েল আশিক। গানটির তত্ত্ববধানে রয়েছে সানি আজাদ বিডি এবং মিডিয়া পাটনার ‘সময়কন্ঠ’।

গান প্রসঙ্গে সানি আজাদ বলেন, জনসচেতনতায় কাজ করায় আনন্দ পাই। ‘পজিটিভ ঢাকা’ সংগঠনটি সবসময় মানুষের কল্যানে কাজ করে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিশেষ করে কারো রক্তের প্রয়োজন হলে ছুটে যাওয়া থেকে শুরু সৃষ্টির সেবায় এমন অনেক কাজেই হাত বাড়ায় পজিটিভ ঢাকা। এবার সেই ‘পজিটিভ ঢাকা’র থিম সং গাইলাম। সত্যিই এটা ভালো লাগার অনুভূতি। আশা করছি দর্শক শ্রোতাদের কাছে কাজটি ভালো লাগবে।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

বাংলাদেশে মূল দল পাঠাচ্ছে না ভারত

ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে মূল দল না পাঠিয়ে অনূর্ধ্ব-২৩ বা দ্বিতীয়...

অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে...

বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সাম্প্রতিক ঐতিহাসিক টেস্ট জয়ের স্মৃতি মনে করিয়...

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে...

৫ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অনশন

২০১৩ সালের গেজেট থেকে বাদ পড়া অনধিক ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা