সংগৃহীত ছবি
বিনোদন

সব মন্দিরে ঘুরবেন মিম

বিনোদন ডেস্ক: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপনে ব্যস্ত রয়েছেন দেশের তারকারা। তাই সকলের মতো উৎসবের আনন্দ ভাগ করে নিচ্ছেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

এবার দুর্গাপূজা ঘিরে ভিন্ন সাজে ধরা দিচ্ছেন এই অভিনেত্রী। এর আগে দেবীর অবতারে নিজেকে ধরা দিয়ে ভক্তদের চমকেও দেন মিম।

পূজা আসলেই নিজের মতো করে সাজতে পছন্দ করেন বিদ্যা সিনহা মিম। ষষ্ঠী থেকে দশমী, পূজার একেক দিনে একেক রকম পোশাক পরেন।

মিম বলেন, পরিবার নিয়ে ঢাকাতেই বিভিন্ন পূজামণ্ডপে ঘুরে বেড়াব। ইচ্ছা আছে সবগুলো মন্দির দেখার। বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।

বাইরে না যাওয়ার কারণ হিসেবে ব্যক্তিগত কারণ ও বর্তমানের যানজটকে দুষলেন মিম। তিনি জানান, আমি আসলে এবার কোথাও যাওয়ার পরিকল্পনা করিনি। কারণ, পূজার পরপরই মাকে নিয়ে ডাক্তার দেখাতে দেশের বাইরে যেতে হবে। এ ছাড়াও রাস্তাঘাটে বেশ যানজট থাকায় স্বল্প সময়ের জন্যও কোথাও যেতে চাচ্ছি না। তাই এবার পরিকল্পনা ঢাকাকে ঘিরেই।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই

নেপালের ত্রিশূলী-৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আর কোনও শ্রমিক জীবিত নেই বলে...

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের টিকিট নিয়ে আগাম হিড়িক

লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের উত্তাপ শুরু হয়ে গেল ম্যাচের প্রায় আট মাস আগ...

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের টিকিট নিয়ে আগাম হিড়িক

লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের উত্তাপ শুরু হয়ে গেল ম্যাচের প্রায় আট মাস আগ...

নেপালের সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই

নেপালের ত্রিশূলী-৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আর কোনও শ্রমিক জীবিত নেই বলে...

অবশেষে শেষ হলো শজিমেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের...

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শ...

কুসংস্কারমুক্ত সমাজ গড়তে রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান

রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ, কোরআন-সুন্নাহর জ্ঞানচর্চা এবং শরিয়তসম্মত জ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা