সংগৃহিত
বিনোদন

নেপাল চলচ্চিত্র উৎসবে সেরা ‘সাঁতাও’

বিনোদন প্রতিবেদক: গণঅর্থায়নে খন্দকার সুমন নির্মাণ করেছেন ‘সাঁতাও’ সিনেমা। দেশের প্রেক্ষাগৃহে চলার সঙ্গে বিদেশে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে। এরমধ্যে নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড’ পেয়েছে সিনেমাটি।

বুধবার (২১ ডিসেম্বর) মধ্যরাত থেকে আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মে আমাজন প্রাইম ভিডিওতে ‘সাঁতাও’ সিনেমা দেখা যাচ্ছে।

খন্দকার সুমন বলেন, এটা একটা বড় অর্জন। সিনেমাটি আমি হারাতে দেইনি। দর্শক দেখতে চায়। তাই এখন আমাজন প্রাইমে দেখা যাচ্ছে। সামনে আরও কিছু আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেখা যাবে। সেই বিষয়ে কথা হচ্ছে।

‘সাঁতাও’ সিনেমার গল্প কৃষকদের সংগ্রামী জীবন ও প্রান্তিক পটভূমি থেকে নারীদের সর্বজনীন সংগ্রামকে কেন্দ্র করে। পরিচালনার পাশাপাশি খন্দকার সুমন ‘সাঁতাও’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন।

সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। আরও অভিনয় করেছেন সাবেরা ইয়াসমিন, তশমিতা শিমু, মিতু সরকার প্রমুখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আদালতের ৩ নম্বর মিলনায়তনের নাম ‘এড. মো. কবির চৌধুরী হল’ করার প্রস্তাব

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের স...

চট্টগ্রাম আদালতের ৩ নম্বর মিলনায়তনের নাম ‘এড. মো. কবির চৌধুরী হল’ করার প্রস্তাব

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের স...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা