ছবি: সংগৃহীত
বিনোদন

অ্যামাজন প্রাইমে শরীফুল রাজের ‘ওমর’

বিনোদন ডেস্ক

আমেরিকার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে যুক্ত হলো ঢাকার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সিনেমা ‘ওমর’। থ্রিলার, টুইস্ট আর হালকা কমেডিতে ভরপুর এ ছবিটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জায়গা পাওয়ায় আনন্দিত ছবি-সংশ্লিষ্ট সবাই।

মুহাম্মদ মোস্তফা কামালের ষষ্ঠ চলচ্চিত্র ‘ওমর’ মুক্তি পায় ২০২৪ সালের ঈদুল ফিতরে, ২৬ এপ্রিল।

বিদেশি দর্শকদের কথা বিবেচনায় ইংরেজি সাবটাইটেলও যুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

গল্পের শুরুতেই ঘটে বড় ধাক্কা-প্রতাপশালী বড় মির্জার ছেলে ছোট মির্জা খুন হয় আকস্মিকভাবে। ঘটনাস্থলে থাকা দুই চরিত্র ওমর ও বদি একে অপরকে হত্যার জন্য দায়ী করতে থাকে। তাদের ভয়-বড় মির্জা যদি ঘটনাটি জানতে পারেন, দুজনেরই বিপদ অনিবার্য।

নিজেদের রক্ষায় তারা লাশ লুকানোর সিদ্ধান্ত নেয়। এর পরই গল্প এগোয় একের পর এক রহস্য, টুইস্ট আর উত্তেজনায়; শেষ পর্যন্ত ওমর ও বদির কী পরিণতি দাঁড়ায়, সেটিই টেনে রাখে দর্শককে।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এ ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শরীফুল রাজ, যিনি অভিনয় করেছেন ওমরের ভূমিকায়। বদির চরিত্রে দেখা গেছে নাসির উদ্দিন খানকে।এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর, নাফিস আহমেদ, রোজী সিদ্দিকী, তানজিলা হক মাইশা ও আইমন সিমলা। একটি বিশেষ গানে উপস্থিত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক

নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টা...

ইউক্রেনে মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

এক পশ্চিমা কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে বলেছে...

খাঞ্জেলী দীঘির কুমির ‘ধলাপাহাড়’ এখন ডুলাহাজারা সাফারি পার্কে

দীর্ঘদিনের অসুস্থতা ও বিশেষ পরিচর্যার প্রয়োজন হওয়ায় গত ১২ আগস্ট খুলনা থেকে বি...

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধার অনুমতি নেপালের

নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যার উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প...

ওয়ালটন কর্পোরেট অফিসে বিসিবি সভাপতি তামিম

ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনে বিসিবি সভাপতি তামিম ইকবালসহ অতিথিদের ফুল দিয়ে স...

জনগণ নিজেরাই বলবে—আমরা আপনাদের সঙ্গে আছি

পাঁচ বছর পর আপনাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতেও হবে না। জনগণ নিজেরাই বলবে&mdash...

চুনতীর আন্তর্জাতিক মাহফিলে বক্তারা: তাকওয়া ও নবীজির আদর্শেই নৈতিক সমাজ

চুনতী, ৩০ আগস্ট ২০২৬: যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহম...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা