ছবি: সংগৃহীত
বিনোদন

নতুন সেলিব্রিটি-টোন ফিচার আনল মেটা এআই

আমার বাঙলা ডেস্ক

বলিউডে যার কণ্ঠস্বর এবং উচ্চারণ নিয়ে এক সময়ে বিদ্রুপ ঠাট্টা করা হত, সেই দীপিকা পাড়ুকোন মেটা এআইয়ের নতুন কণ্ঠস্বর হিসেবে নির্বাচিত হয়েছেন।

দ্য ওয়ালের প্রতিবেদন অনুযায়ী, কেবল ভারত নয় মেটা এআইয়ে দীপিকার কণ্ঠ শোনা যাবে আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মত বিশ্বের বিভিন্ন প্রান্তে।

মেটার সঙ্গে দীপিকার এ সংযোগ নিয়ে অভিনেত্রী যেমন উচ্ছ্বাস প্রকাশ করেছেন তেমনি তার ক্যারিয়ারের শুরুর দিকের কঠিন সময়ের কথাও তুলে ধরেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘এই মুহূর্তে মেটা এআইয়ের কণ্ঠস্বর আমি। কিন্তু একটা সময় ছিল যখন বলিউডে আমি সদ্য পথচলা শুরু করেছি। সেই সময় ভীষণভাবে আমার কণ্ঠস্বর, আমার উচ্চারণ নিয়ে ঠাট্টা করা হত।

সময়ের সঙ্গে সঙ্গে সে সব বদলেছে। আমার কাছে এখন একটা সুযোগ এসেছে। আমাকে এই সবটাই অর্জন করতে হয়েছে। এমন অনেক কিছুই আমার সঙ্গে হয়েছে যা আমাকে নীরবে লড়াই করে অর্জন করতে হয়েছে, জিততে হয়েছে। কাজেই এগুলো আমার কাছে নতুন কিছু নয়।’

মেটা এআইয়ের অংশ হওয়ার পরেও দীপিকা মনে করেন মানুষের আবেগ ও অনুভূতির স্থান যন্ত্র নিতে পারে না।

তার ভাষায় ‘আমার মনে হয় এআই মানুষের অনেক কিছু নিয়ে নিলেও যা কখনো নিতে পারবে না তা হল মানুষের আবেগ ও অনুভূতি। এই একটা জিনিসই রয়েছে যা শুধুমাত্র মানুষের।

তবে অভিনয় কমিয়ে দিয়ে প্রযোজক হিসেবেই বেশি মনোযোগী হতে চাইছেন দীপিকা। আগামী বছর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে পাঁচটি সিনেমা প্রযোজনা করবেন দীপিকা।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন সাভ...

  জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রমের উদ্বোধন

জামালপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্...

সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

সারাদেশে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছ...

ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন মুছে দিতে কাজ করবে মহিলা দল

সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে জাতীয়তাবাদী...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির!

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে না যাওয়ার সরকারি ঘোষণার ঠিক পরদিনই ভার...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

পুলিশের ৫ কর্মকর্তা বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর...

প্রধানমন্ত্রী বাংলাদেশ ইনোভশন ফেয়ার

দেশী উদ্ভাবনকে ল্যাবরেটরি থেকে বানিজ্যিক উৎপাদনে রুপান্তর এবং সরাসরি বাজারের...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা