ছবি: সংগৃহীত
বিনোদন

দেড় মাস প্রেমের পর প্রযোজককে বিয়ে করলেন মম

আমার বাঙলা ডেস্ক

মাইমুনা মম ছিলেন রেডিও জকি। এরপর শুরু করেন নাটকও চলচ্চিত্রে অভিনয় করেছেন। গতকাল শুক্রবার তিনি বিয়ে করলেন। পাত্র চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসান। ঢাকার ধানমন্ডির একটি রেস্টুরেন্টে দুই পরিবারের কাছের কয়েকজনকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন মাইমুনা মম ও রাফায়েল আহসান।

গত দেড় মাস ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। এরপর দুজনে সিদ্ধান্ত নেন বিয়ে করে সংসারী হবেন। পারিবারিকভাবে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়।

তার অভিনীত প্রথম চলচ্চিত্র শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’। তবে মুক্তির দিক দিয়ে মমর প্রথম চলচ্চিত্র জুলফিকার জাহেদির সিনেমা ‘কাগজ’। দুটি টেলিভিশন চ্যানেলে তার অভিনীত তিনটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে।

রাফায়েল আহসান ‘নয়ছয়’ নামে একটি সিনেমাও নির্মাণ করেছেন। ২০১৪ সালে সেই ছবি মুক্তি পায়। কয়েক বছর ধরে শুধু প্রযোজনাই করছেন। ‘ইন্টার্নশিপ’, ‘পেট কাটা ষ’, ‘দৌড়’, ‘আগস্ট ১৪’এসব প্রযোজনার সঙ্গে যুক্ত আছেন বলে জানালেন রাফায়েল আহসান। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ‘কাঠপেন্সিল’ বানিয়ে আলোচনায় আসেন এই প্রযোজক ও পরিচালক।

মাইমুনা মমকে বিয়ে প্রসঙ্গে রাফায়েল বললেন, ‘মমর সরলতা আমাকে মুগ্ধ করেছে। আমার কাছে মনে হয়, খুব সহজেই ওকে সবার কাছ থেকে আলাদা করা যায়। তাই মনে হয়েছে, ওকে নিয়ে আগামী জীবনের পথচলাটা আমার জন্য সহজ ও সুন্দর হবে। তাই আমাদের এই বিয়ের সিদ্ধান্ত।’

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্তির এক চরম ও নৃশংস রূপ দেখল এলাকাবাসী। চক...

লামার মধুঝিরিতে বসতঘর পুড়ে ছাই

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় একটি বসতঘর আগুনে পুড়ে গেছে। ব...

কুমিল্লায় ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

"ধর্ম যার যার-রাষ্ট্র সবার" এ শ্লোগান সামনে রেখে কুমিল্লায় পালিত হয়...

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) নতুন কমিটি ঘোষণা করা হয়েছ...

জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ টমাস ডুলি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়ে দীর্ঘদিনের অপেক্ষা, আলোচনা আর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা