সংগৃহিত
বিনোদন

ভক্তদের প্রশংসায় ভাসছেন আমিরপুত্র

বিনোদন ডেস্ক: বলিউডে পা রেখেছেন আমিরপুত্র জুনাইদ। আর ছেলের প্রথম সিনেমার অভিনয়ে বেশ খুশি বাবা আমির খান। শুধু বাবাই নয়, ভক্ত অনুরাগীদেরও মন জয় করেছেন জুনাইদ। আমিরপুত্রকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই।

বহু বিতর্কের পর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে জুনাইদের ‘মহারাজ।’ যা দেখার পর সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। যদিও সিনেমাটি ঘিরে বিতর্ক চলছে ভারতে। তবে নিজের অভিনয় দক্ষতা শতভাগ প্রমাণ করেছেন জুনাইদ। একে তো প্রথম চলচ্চিত্র, তাও আবার বায়োপিক! তাই আমিরপুত্রকে নিয়ে ভক্তদের চিন্তার শেষ ছিল না।

গত কয়েক বছরে এত বেশি বায়োপিক এসেছে যে দর্শকদের এখন আর সেরকম উৎসাহ নেই জীবনীমুলক সিনেমায়। এদিকে আমির পুত্র কখনই খুব বেশি লোকসম্মুখেও আসেন না। কিন্তু এসব কিছুকে উপেক্ষা করে পর্দায় অনবদ্য এন্ট্রি নিয়েছেন জুনায়েদ খান। তিনি প্রমাণ করলেন যে তিনি স্টার কিড নন, একজন নিজের চেষ্টায় প্রতিষ্ঠিত অভিনেতা।

১৮৬২ সালের গল্পের উপর ভিত্তি করে তৈরি ‘মহারাজ।’ যেখানে জুনায়েদ কার্সন দাস মুলজির চরিত্রে অভিনয় করেছিলেন। নির্মাতারা তাকে বেশ ভালোভাবেই পর্দায় তুলে ধরেছেন। তিনি যখনই পর্দায় আসেন, ভিন্ন মেজাজে হাজির হন। জুনায়েদ খান তার অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন।

এ ছাড়া জয়দীপ আলহাওয়াতের মতো অভিজ্ঞদেরও পিছনে ফেলেছেন বলা চলে। শরওয়ারি ওয়াঘ, শালিনী পাণ্ডেকেও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে। আমির খানের ছেলে হলেও অন্যান্য তারকা সন্তানদের চেয়ে অনেক ব্যতিক্রম জুনাইদ খান। তারকা সন্তানরা অভিনয়ে হোমওয়ার্ক না করেই সরাসরি পর্দায় হাজির হন। যা তাদের সমস্যায় ফেলে। কিন্তু জুনায়েদ সেটা করেননি।

তিনি তার বাবার নামের কোনোরকম সাহায্য নেননি বা তার প্রোডাকশন হাউজের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে প্রবেশও করেননি। ৬ বছর থিয়েটার করেছেন। এরপর যশ রাজ ফিল্মসের সঙ্গে কাজ করেছেন তিনি। ২০১৭ সালে নিজেই থিয়েটার করা শুরু করেন জুনায়েদ খান এবং নিজেকে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেন। যে কারণে তার ভিত মজবুত। একজন বিশাল বড় তারকার সন্তান হয়েও তিনি আজ পর্যন্ত গাড়ি কেনেননি। রাস্তার সাধারণ গাড়ি চেপেই যাতায়াত করেন।

কারণ, তিনি নিজে থেকে কিছু করতে চান। বাবার সাহায্য নিতে চান না মোটেও। বাবার ছায়া ছাড়াই তিনি ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান গড়ার ইচ্ছে পোষণ করেছেন একাধিকবার। আর নিজের প্রথম কাজে সেই ছাপও রাখলেন জুনাইদ। এখন সময় বলে দেবে, বাবাকে ছাড়িয়ে যেতে পারবেন কিনা আমিরপুত্র।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা