ছবি সংগৃহিত
বিনোদন

লেজার ভিশনের বিশেষ ঈদ আয়োজন

সাজু আহমেদ: সঙ্গীত এবং নাটক প্রযোজনা সংস্থা লেজার ভিশনের ব্যানার এবারের ঈদুল আজহায় বেশ কিছু কন্টেন্ট মুক্তি পাচ্ছে। এর মধ্যে রয়েছে দুটি টিভি নাটক এবং ৩টি মিউজিক ভিডিও। নাটকগুলো হলো লিটু সাখাওয়াতের রচনা এবং সকাল আহমেদের পরিচালনায় বিশেষ নাটক ‘বাবা মেয়ের দ্বন্দ্ব’।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তানিয়া বৃষ্টি, মনিরা আক্তার মিঠুসহ আরও অনেকে। নাটকটি গত ১৫ জুন বিকেল ৪টায় লেজারভিশনের ইউটিউ চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। সোহেল আরমানের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় বিশেষ টেলিফিল্ম ‘নয়ন পাখি’। টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, সামিরা খান মাহি, সমু, মনিরুল মনিরসহ আরো অনেকে।

টেলিফিল্মটি আগামী ১৯ জুন বিকেল ৪টায় লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এছাড়া লেজার ভিশনে এবার তিনটি মিউজিক ভিডিও প্রকাশ হবে। এগুলো হলো শিল্পী রিংকুর ভিডিও ‘প্রেম কুঞ্জ’।

‘প্রেম কুঞ্জ’ গানের কথা লিখেছেন সঞ্জয় শীল, সুর ও সঙ্গীত পরিচালনা গোলাম সারওয়ার। ভিডিওটি আগামীকাল ১৬ জুন বিকেলে ৪টায় মুক্তি পাবে। শিল্পী হাসিন হাসনাত হৃদয়ের ‘মন আকাশে উড়ে’ ভিডিওটি আগামী ২০ জুন মুক্তি পাবে। গানের কথা ও সুর সোহেল আরমান। সঙ্গীত পরিচালনা হৃদয় হাসিন। চিত্রায়নে শ্যামল মাওলা, সামিরা খান মাহি প্রমুখ। ভিডিও নির্মাণ সোহেল আরমান।

এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী ফাতিমাতুজ জাহরা ঐশির ‘পাখি’ মিউজিক ভিডিওটি আগামী ২৬ জুন প্রকাশ হবে। ‘পাখি’ গানের কথা মুস্তাফিজ শফি, সুর ও সঙ্গীত সজীব দাস। ভিডিওর গল্প এবং নির্মাণ তানভীর পরশ। গানের চিত্রায়নে মডেল হয়েছেন নুপুর ও নয়ন। সব মিলিয়ে নাটক এবং মিউজিক ভিডিওগুলো দর্শক শ্রোতাদের মন জয় করবে এমনটাই প্রত্যাশা লেজার ভিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা