বিনোদন

২২ বছর বয়সেই বলিউড ছাড়তে হয় এই নায়িকাকে

বিনোদন ডেস্ক

ব্লকবাস্টার হিট দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক তাঁর। কিন্তু মাত্র ২২ বছর বয়সেই বিদায় জানান বলিউডকে। কে এই অভিনেত্রী? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।

১৯৮১ সাল হিন্দি ছবির জন্য অন্যতম একটি দুর্দান্ত বছর ছিল। অমিতাভ বচ্চন সেই বছর ‘নসিব’, ‘কালিয়া’, ‘লাওয়ারিস’-এর মতো ছবি উপহার দেন। দিলীপ কুমার ‘ক্রান্তি’ ছবি নিয়ে আসেন। অন্যদিকে নতুন প্রজন্মের অভিনেতারাও দুটি হিট ছবি দেন, ‘রকি’ ও ‘লাভ স্টোরি’। ‘রকি’ ছবি নায়ক হিসেবে সঞ্জয় দত্তর প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখে। কিন্তু সেই বছর ‘রকি’–এর থেকেও বক্স অফিসে বেশি সাফল্য পেয়েছিল ‘লাভ স্টোরি’। এই ছবির দুই অভিনেতা-অভিনেত্রী রাতারাতি তারকা বনে যান।

রাহুল রাওয়াল পরিচালিত ‘লাভ স্টোরি’ ছবিটির হাত ধরে রাজেন্দ্র কুমারের ছেলে কুমার গৌরবের পাশাপাশি বলিউডে পা রাখেন বিজয়েতা পণ্ডিত। ছবিটি তো হিট করেই, ছবির গানগুলো দারুণ জনপ্রিয় হয়। সেই সময় বিজয়েতা পন্ডিত ও কুমার গৌরবকে বলিউডের সবচেয়ে প্রতিশ্রুতিশীল দুই তারকা বলে মনে করা হতো। আশির দশকের মাঝামাঝি শ্রীদেবী, মাধুরী দীক্ষিতদেরও ছাপিয়ে গিয়েছিলেন তিনি জনপ্রিয়তায়। কিন্তু এই সাফল্য তিনি খুব কম সময়ের জন্যই উপভোগ করতে পারেন।

‘লাভ স্টোরি’ ছবিতে কাজ করার সময়ই মন দেওয়া–নেওয়া হয় কুমার গৌরব ও বিজয়েতা পণ্ডিতের। ছবির সাফল্যের সঙ্গে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় তাঁদের সম্পর্কও। কিন্তু এই সম্পর্ক মেনে নিতে পারেননি কুমার গৌরবের বাবা। তিনি ছেলেকে বিজয়েতার সঙ্গে বিচ্ছেদ করে ক্যারিয়ারে মন দিতে বলেন।

এক সাক্ষাৎকারে বিজয়েতা রাজেন্দ্র কুমারকে দুষেছিলেন তাঁর ক্যারিয়ার নষ্ট করার জন্য। তাঁর কথায়, ‘তিনি কথায় কথায় খুব রেগে যেতেন, আমি বুঝতাম সেটা। বান্টিকে (কুমার গৌরব) বকাবকি করতেন, বলতেন ক্যারিয়ারে মন দাও। এই মেয়েটার সঙ্গে প্রেম করে ঠিক করোনি। তুমি আমার রাজকুমার, তোমায় আমি একটি রাজকুমারী এনে দেব। ভালো বাড়ির, বড়লোকের মেয়ের সঙ্গে বিয়ে দেব। সেসব শুনে আমি খুব ভয় পেতাম।’

বিজয়েতা জানান, যে কুমার গৌরব তাঁর বাবার সঙ্গে লড়াই করেছিলেন, কিন্তু তবুও শেষ পর্যন্ত তাঁদের বিচ্ছেদ হয়। তিনি জানান, এই সম্পর্কই তাঁর ক্যারিয়ার শেষ করে দেয়। অভিনেত্রীর কথায়, ‘আমি কাজ করতে চেয়েছিলাম। অনেক ছবির প্রস্তাব আসছিল। “রাহি”–এর জন্য তো ১০ দিনের শুটিংও করি। কিন্তু রাজেন্দ্র আমাকে সব ছবি থেকে সরিয়ে দেন। আমাকে কুমার গৌরবের সঙ্গে আর কাজ করতে দেননি। তবে পরে তাঁর সব ছবি ফ্লপ হয়। উনি নিজের ছেলের সঙ্গে আমার ক্যারিয়ারও নষ্ট করেন।’

১৯৮৫ সালে ‘মহব্বত’ নিয়ে ফেরেন বিজয়েতা, সেটাও হিট হয়। কিন্তু এরপর বেশ কিছু ফ্লপ ছবিতে কাজ করেন তিনি। ১৯৮৬ সালে তিনি পরিচালক সমীর মালকানকে বিয়ে করেন। কিন্তু সেই বিয়েও বেশি দিন টেকেনি। এরপর ১৯৯০ সালে তিনি আদেশ শ্রীবাস্তবকে বিয়ে করে অভিনয় ছেড়ে দেন মাত্র ২২ বছরে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা