বিনোদন

বলিউড অভিনেতা মুকুল দেব মারা গেছেন

বিনোদন ডেস্ক

জনপ্রিয় বলিউড অভিনেতা মুকুল দেব মারা গেছেন। দিনকয়েক ধরেই অসুস্থ ছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালে। তাঁকে রাখা হয়েছিল আইসিইউতে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।

মুকুলের মৃত্যুর খবর ভারতীয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন তাঁর ‘সন অব সর্দার’ ছবির সহশিল্পী বিধু দাড়া সিং। তিনি বলেন, ‌‘বাবা-মায়ের মৃত্যুর পর মুকুল নিজেকে গুটিয়ে রেখেছিল। এমনকি সে ঘর থেকে বেরোতে বা কারো সঙ্গে দেখা করতো না। গত কয়েকদিন ধরে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল, হাসপাতালে ভর্তি ছিল। তার ভাই এবং তাকে যারা চিনত ও ভালোবাসত, তাদের সকলের প্রতি আমার সমবেদনা। সে একজন অসাধারণ মানুষ ছিল, আমরা সবাই তাকে মিস করব।’

১৯৯৬ সালে ‘দস্তক’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন মুকুল। ‘সন অব সর্দার’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’ ও ‘জয় হো’সহ একাধিক হিন্দি ও আঞ্চলিক ভাষার ছবিতে অভিনয় করেছেন। টেলিভিশনেও তিনি ‘ঘরওয়ালি উপরওয়ালি’, ‘কাহানি ঘর ঘর কি’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।

এমনকি টলিউডের বেশ কিছু ছবিতেও খলনায়কের চরিত্রে দেখা গেছে তাঁকে। এর মধ্যে অন্যতম টলিউড সুপারস্টার জিৎ অভিনীত ‘আওয়ারা’ ছবিটি। কাজ করেছেন পাঞ্জাবি, দক্ষিণী সিনেদুনিয়াতেও।

মুকুল দেবের জন্ম ১৭ সেপ্টেম্বর ১৯৭০ সালে, দিল্লিতে। তিনি একজন প্রশিক্ষিত পাইলট ছিলেন এবং তার বাবা হরি দেব পুলিশের সহকারী কমিশনার ছিলেন। মুকুল দেবের ভাই রাহুল দেবও একজন অভিনেতা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা