সংগৃহীত
বিনোদন

সুখী দাম্পত্যের ‘গোপন রহস্য’ জানালেন আনুশকা

বিনোদন ডেস্ক

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ২০১৭ সালের ডিসেম্বরে ইতালিতে বিয়ে করেন। তারপর কেটে গেছে দীর্ঘ সাত বছর। এখনো এ দম্পতির বিরুদ্ধে তেমন কোনো নেতিবাচক খবর শোনা যায়নি। তাদের রয়েছে দুই সন্তান, ভামিকা ও আকায়। তবে আজকাল যেখানে বলিউড থেকে ক্রিকেট একের পর এক তারকার সম্পর্ক ভাঙার খবর মেলে, সেখানে বিরাট-আনুশকার সম্পর্ক বেশ মজবুত।

তাদের এই সুখী থাকার ‘রহস্য’ নিজেই ফাঁস করেছেন আনুশকা শর্মা। তিনি জানিয়েছেন, কীভাবে তাদের দুজনের সম্পর্কের সমীকরণটা বেশ মধুর।

আনুশকার কথায়, পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, বোঝাপড়া এবং ব্যক্তিগত ছোট-বড় সকল বিষয়ে একে অপরের পাশে থাকা ভীষণ প্রয়োজনীয়, এটাই যে কোনো সম্পর্ককে মজবুত করে।

একইসঙ্গে আনুশকা মনে করেন, স্বামী-স্ত্রীর সম্পর্কে একে অপরকে স্পেস দেওয়াটা ভীষণ প্রয়োজন। তার কথায়, সম্পর্ক সুন্দর রাখতে পুরুষ-নারী দুজনেরই সমান ভূমিকা থাকা দরকার।

অভিনেত্রী মনে করেন, একজন প্রকৃত ভদ্র লোক সকলের প্রতি শ্রদ্ধাশীল হন। প্রাণী থেকে মানুষ সকলের প্রতি দয়াশীল হওয়াও প্রয়োজনীয়। আর যে কোনো সম্পর্কে ভালো শ্রোতা হওয়া খুবই বাঞ্ছনীয়। সবচেয়ে বড়কথা অহংকারবোধ পাশে সরিয়ে রেখে সম্পর্ক তৈরি করতে হবে। আর এই সবগুলো দিক ঠিকঠাক এগিয়ে গেলেই একটা সম্পর্ক মজবুত হয়।

আনুশকার কথায়, স্বামী-স্ত্রীর সম্পর্কে রসবোধ থাকাও দরকারি। তারা একসঙ্গে থাকলে বোর্ড গেমে তিনি বিরাটকে কীভাবে হারিয়ে দেন, তাকে কীভাবে উত্যক্তও করেন, সেকথাও জানান অভিনেত্রী।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এপস্টেইন ফাইলস কী, কেন এটা নিয়ে আলোচনা

‘এপস্টেইন ফাইলস’ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সামাজিকমাধ্যম থেকে শু...

১১ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রভিত্তিক ভোট পাহারা নিশ্চিত করতে হবে: দীপ্তি

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভ...

বাণিজ্যিক স্থাপনার নামে পাহাড়-টিলা কেটে চলেছে অবাধ নির্মাণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জসহ সিলেট অঞ্চলে নির্বিচারে পাহাড়-টিলা কেটে অব...

চাঁপাইনবাবগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের...

আগামীকাল পবিত্র শবেবরাত

আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদ...

বাংলাদেশের সঙ্গে সংহতি পাকিস্তানের নাটকের চেয়ে এটি বেশি কিছু নয়

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধ...

নির্বাচনে অংশ নিতে পারবেন  চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনে অংশগ্রহণে আর কোনো ব...

যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ১৮টি মোবাইল উদ্ধার

মৌলভীবাজারে যৌথ বাহিনীর অভিযানে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অভিযানে বিমান বাহি...

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো দল বা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন...

পবিত্র শবে বরাতে মুসলিম বিশ্বের সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন তারেক রহমান।

শাবান মাসের একটি মহিমান্বিত রাতের নাম শবে বরাত। পবিত্র শবে বরাত উপলক্ষে মুসলি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা