বিনোদন

জারাকে আইনি নোটিশ, ক্ষোভ ঝাড়লেন ফারিয়া

বিনোদন প্রতিবেদক

অশ্লীলতা ছড়ানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। এরপর থেকেই সামাজিকমাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা বিতর্ক চলছে। এবার ডা. তাসনিম জারাকে আইনি নোটিশ পাঠানোর ব্যাপারে প্রতিবাদ জানিয়ে ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী শবনম ফারিয়া।

শুক্রবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ডা. তাসনিমকে নিয়ে একটি পোস্টে শবনম ফারিয়া বলেন, ‘যখন সরকার অবশেষে বৈবাহিক ধর্ষণকে একটি অপরাধ হিসেবে বিবেচনা করার চিন্তা করছে, তখন আপনি এক মেয়ের ওপর আইনি নোটিশ পাঠাচ্ছেন, যে মানুষকে সচেতন করার চেষ্টা করছে? সে এমন একজন, যে আন্তর্জাতিক সুযোগ-সুবিধা ছেড়ে এই দেশে কাজ করতে এসেছে আরও সচেতন, জ্ঞানসম্পন্ন এবং সুস্থ একটি প্রজন্ম গড়ে তুলতে। আর আপনি তাকে এভাবে প্রতিদান দিচ্ছেন?’

ধীরে ধীরে এই দেশ মেধাশূন্য হয়ে পড়ছে বলেও উল্লেখ করেন ফারিয়া। তিনি বলেন, ‘আমাদের দেশের বেশিরভাগ মেধাবী মানুষ ইতিমধ্যেই দেশ ছেড়ে চলে গেছেন। ধীরে ধীরে এই দেশ মেধাশূন্য হয়ে পড়ছে। যারা ফিরে এসে পরিবর্তন আনার চেষ্টা করছেন, তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না। তাদেরকে আপনাদের পরবর্তী উপহাসের পাত্র বানাবেন না।’

প্রসঙ্গত, অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ডা. জাহাঙ্গীর কবির এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। ২০২৪-২৫ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী সাদা প্যানেল থেকে নির্বাচন করেছিলেন এই আইনজীবী।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

ভোটের কালি উঠছে না, হাস্যরস করলেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালির মান নিয়ে নিজের মজার অভিজ্ঞ...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা