সংগৃহীত
বিনোদন

শাহরুখকে কাশ্মীরে একা ছাড়তে চাইতেন না বাবা

বিনোদন ডেস্ক

বলিউড বাদশাহ শাহরুখ খানকে তার বাবা তিনটি জায়গা ঘুরে দেখতে বলেছিলেন— তুরস্কের ইস্তানবুল, ফ্রান্সের প্যারিস আর কাশ্মীর। সেই সঙ্গে অনুরোধ— প্রথম দুটো জায়গা তার ছেলে নিজের মতো করে ঘুরে দেখতেই পারে, কিন্তু কাশ্মীর নয়।

‘আমি তোমায় কাশ্মীর ঘুরিয়ে দেখাব। তুমি আমার সঙ্গে যেও’— বলেছিলেন শাহরুখের বাবা। কারণ অভিনেতার দাদি জন্মসূত্রে কাশ্মীরি। তার বাবা তাই ভূস্বর্গকে হাতের তালুর মতো চিনতেন।

পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে বাদশাহর, যখন মঙ্গলবার সেই কাশ্মীর রক্তাক্ত। পহেলগামে বেছে বেছে হিন্দুদের হত্যা করছে সন্ত্রাসবাদীরা। বুধবার শোকবার্তায় তাদের আত্মার শান্তি কামনা করলেন শাহরুখ খান। স্মরণ করলেন মনে করলেন বাবাকে।

মাত্র ১৫ বছর বয়সে বাবাকে হারিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বাবার ইচ্ছা পূরণ করতে পারেননি তাই। আর তাই ২০১২ সাল পর্যন্ত কাশ্মীরে পা রাখেননি। তিনি বলেন, কত বার বন্ধুরা ডেকেছে। আমার পরিবার ছুটিতে কাশ্মীর বেড়াতে গেছে। অনেক সময় শুটিংয়ের সুযোগও এসেছে। আমি বাকি দুটো জায়গা ঘুরেছি। কেবল কাশ্মীর ছাড়া। বাবা নেই যে আর, কার সঙ্গে কাশ্মীর যাব? ওখানে গেলে বাবাকে মিস করব। বাবার জীবনের অনেকটা উপত্যকায় কেটেছে।

২০১২ সালে যশ চোপড়া বানান ‘যব তক হ্যায় জান’। প্রযোজককে তিনি বাবার মতোই সম্মান করতেন, ভালোবাসতেন। তাই যশ যখন তাকে বলেছিলেন— আমার সঙ্গে চলো। আমি তোমায় কাশ্মীর দেখাব, না করতে পারেননি তিনি।

শাহরুখ বলেন, সেই প্রথম আমার কাশ্মীর যাওয়া। সেই প্রথম ভূস্বর্গের সৌন্দর্যের সঙ্গে পরিচয়। ওখানে পা দিয়েই মনে হচ্ছিল, যেন বাবার কাছে এলাম। বাবাও তো ছেলেবেলায় এখানে ঘুরে বে়ড়াতেন।

একাধিক সাক্ষাৎকারে তিনি বলেন, যশ চোপড়ার সঙ্গে উপত্যকা ঘুরে দেখতে দেখতে তার মনে হয়েছিল, বাবা প্রযোজকের রূপ ধরে তাকে কাশ্মীর চেনাচ্ছেন।

যে জায়গার সঙ্গে অভিনেতার পারিবারিক সম্পর্ক, আত্মিক টান, সেই জায়গায় এত নৃশংসতা তাকে ক্ষুব্ধ করেছে। একই সঙ্গে যন্ত্রণাও পাচ্ছেন অভিনেতা। সেই দুঃখ, সেই হতাশা প্রকাশ করার ভাষা নেই তার। তিনি তাই ঈশ্বরকে স্মরণ করেছেন। আগামী দিনে যেন এ ঘটনার পুনরাবৃত্তি না হয়, প্রার্থনা তার। যারা অসময়ে চলে গেলেন, তাদের পরিবারকেও সান্ত্বনা জানিয়েছেন বলিউড বাদশাহ।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্বে ফজলুর রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত ন...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

'বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন'

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী নাগরিকত্ব সংশোধনী আইন (স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা