বিনোদন

শাহরুখ-দীপিকা আবারো জুটি

বিনোদন ডেস্ক

বলিউডের সবচেয়ে আলোচিত অনস্ক্রিন জুটিগুলোর মধ্যে অন্যতম শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। যখনই শাহরুখ ও দীপিকা একসঙ্গে পর্দায় এসেছেন, তখন যেন এক আলাদা রসায়ন তৈরি হয়েছে। ‘ওম শান্তি ওম’ থেকে শুরু করে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘পাঠান’ কিংবা ‘জওয়ান’–প্রতিটি সিনেমাই যেন প্রমাণ করে দেয় এ জুটি কখনো পুরোনো হয় না।

এবার তাদের দেখা যাবে পরিচালক সিদ্ধার্থ আনন্দের নতুন অ্যাকশন থ্রিলার ‘কিং’ সিনেমায়। ২০২৬ সালে মুক্তি পেতে চলা ‘কিং’ সিনেমার গল্পে রয়েছে এক নতুন মোড়, এক নতুন আবেগ। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘কিং’ সিনেমায় দীপিকাকে দেখা যাবে এক সম্পূর্ণ ভিন্ন চরিত্রে। তিনি অভিনয় করেছেন শাহরুখ খানের মেয়ে সুহানা খানের মায়ের ভূমিকায়। যদিও এটি একটি পূর্ণাঙ্গ প্রধান চরিত্র নয়, তথাপি চরিত্রটি পুরো গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে।

নির্মাতা সিদ্ধার্থ আনন্দ ও শাহরুখ উভয়েই এ চরিত্রের জন্য দীপিকাকে চেয়েছিলেন এবং দীপিকাও সানন্দে রাজি হন। ‘কিং’ সিনেমার গল্প এগিয়ে চলে প্রতিশোধ, সহানুভূতি আর সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে। শাহরুখ এ সিনেমায় অভিনয় করছেন একজন পেশাদার খুনির চরিত্রে, যার জীবনে হঠাৎই প্রবেশ করে এক কিশোরী। এই কিশোরী চরিত্রেই থাকছেন সুহানা খান। এক নির্জীব ঘাতক আর আহত মেয়েটির সম্পর্ক ধীরে ধীরে গড়ে তোলে এক অদ্ভুত রসায়ন। যার গভীরে আছে প্রেম, মমতা আর অতীতের ক্ষত। এই চরিত্রগুলোর মাঝে দীপিকার ভূমিকাটি গল্পে নিয়ে আসে অতিরিক্ত আবেগ ও নাটকীয়তা।

প্রথমেই সিনেমাটি পরিচালনা করার কথা সুজয় ঘোষের। সেই সময় গল্পটি ছিল থ্রিলারধর্মী আর শাহরুখের চরিত্র ছিল অতিথি চরিত্রের মতো। কিন্তু যখন সিনেমাটি সিদ্ধার্থ আনন্দ পরিচালনার দায়িত্ব নেন, এরপর তিনি সিনেমার গল্পে পরিবর্তন নিয়ে আসেন। এখন ছবিটি পূর্ণদৈর্ঘ্য অ্যাকশন থ্রিলার, যেখানে শাহরুখ অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। শুরুতে সুহানার মায়ের চরিত্রে টাবুকে ভাবা হয়েছিল। কিন্তু গল্পের রূপরেখা পরিবর্তনের কারণে যুক্ত হন দীপিকা।

এ সিনেমার ভিলেনের ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চনকে। যিনি এক ভয়ংকর ও বুদ্ধিমান প্রতিপক্ষ হিসেবে হাজির হবেন। পাশাপাশি অভিনয় করেছেন ‘মুঞ্জ্যা’খ্যাত অভয় ভার্মা। ‘কিং’ বর্তমানে প্রি-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে এবং আগামী মাসেই মুম্বাইয়ে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে বলে জানা গেছে। সব পরিকল্পনা অনুযায়ী ঘটলে সিনেমাটি ২০২৬ সালের শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানান নির্মাতা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা