সংগৃহীত
বিনোদন

বিয়ে করেছেন অভিনয়শিল্পী জামিল ও মুনমুন

বিনোদন প্রতিবেদক

ঈদুল ফিতরের পর বিয়ের ধুম লেগে গেছে। ব্যতিক্রম নয় দেশের তারকারাও। দুই-এক দিনের ব্যবধানে পর পর বিয়ে দেখল শোবিজঅঙ্গন। অভিনেতা শামীম হাসান সরকার বিয়ে করেন গত শুক্রবার। একইদিনে আবার সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাবা খান। তাদের সকলের বিয়েতে উচ্ছ্বসিত যেন ভক্তরাও।

তাদের বিয়ের রেশ না কাটতেই এবার বিয়ের পিঁড়িতে বসলেন ছোটপর্দার অভিনেতা জামিল হোসেন। অভিনেত্রী মুনমুন আহমেদ মুনের সঙ্গে অভিনেতার দীর্ঘদিনের প্রেম পূর্ণতা পেল এবার।

এদিকে অভিনেতা নিজে বিয়ের খবর নিশ্চিত করলেও তার আগে সামাজিক মাধ্যমে তাদের বিয়ের একটি ভিডিও প্রকাশ্যে আনেন অভিনেত্রী মনিরা মিঠু।

রবিবার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয় বলে জানা গেছে। এদিন রাতেই সামাজিক মাধ্যমে স্ত্রী মুনের সঙ্গে ছবি প্রকাশ করে অভিনেতা লিখেছেন 'আলহামদুলিল্লাহ'।

ভক্তদের পাশাপাশি তাদের জন্য শুভকামনা জানিয়েছেন শিল্পীরাও। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা রওনক হাসান, অভিনেত্রী শাহনাজ খুশিসহ অনেকে।

জামিলের স্ত্রী মুন একজন ছোট পর্দার অভিনেত্রী। তারা একসঙ্গে জুটি বেঁধে বেশকিছু নাটকে কাজ করেছেন। আর সেখান থেকেই তাদের পরিচয়; তা অবশেষে ঘটল পরিণয়ে।

বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন মুন। এরপর নাম লেখান টিভি নাটকে। অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

জামিল বলেন, দুই পরিবারের উপস্থিতি আমরা বিয়ে করেছি। একসঙ্গে কাজ করতে গিয়ে আমাদের চেনাজানা। এরপর কখন যে একে অপরের প্রেমে পড়েছি আমরা নিজেরাও জানি না। সেই প্রেম বিয়েতে গড়িয়েছে। আমাদের নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা