ছবি: ভিডিও থেকে নেওয়া
অপরাধ
দুইজন পুলিশ সদস্য আহত

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের সঙ্গে সিএনজি চালকদের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো:

কর্ণফুলীতে উল্টো পথে সিএনজি চলাচলকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দায়িত্বরত দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক ফসিল ফুয়েল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, উল্টো পথে চলাচল করা একটি সিএনজি আটকাতে গেলে চালক ও তার সহযোগীরা ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় সার্জেন্ট ইমতিয়াজ শাহরিয়ার ও কনস্টেবল সালাউদ্দিন আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একাধিক সিএনজি জব্দ করা হয়েছে।

আহত সার্জেন্ট ইমতিয়াজ শাহরিয়ার জানান, উল্টো পথে আসা সিএনজিটিকে থামাতে গেলে চালকরা দলবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়।

অন্যদিকে, আটক সিএনজি চালকদের স্বজনদের দাবি, ঘটনার সময় তাদের আত্মীয়রা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।

মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকের বলেন, উল্টো পথে যান চলাচলকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত হয়। আহত দুই পুলিশ সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্তির এক চরম ও নৃশংস রূপ দেখল এলাকাবাসী। চক...

লামার মধুঝিরিতে বসতঘর পুড়ে ছাই

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় একটি বসতঘর আগুনে পুড়ে গেছে। ব...

কুমিল্লায় ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

"ধর্ম যার যার-রাষ্ট্র সবার" এ শ্লোগান সামনে রেখে কুমিল্লায় পালিত হয়...

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) নতুন কমিটি ঘোষণা করা হয়েছ...

জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ টমাস ডুলি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়ে দীর্ঘদিনের অপেক্ষা, আলোচনা আর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা