ছবি: নৌ বাহিনীর সৌজন্যে
অপরাধ
বাংদেশ নৌবাহিনীর অভিযান

টেকনাফে অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

নৌবাহিনী জানায়, অভিযানে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস ও নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট অংশ নেয়। অভিযানের সময় এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত লম্বা মিজানের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি পিস্তল, বিভিন্ন মডেলের নয় রাউন্ড জীবিত গুলি, চার রাউন্ড পিস্তলের গুলি, দুটি দেশীয় অস্ত্র এবং ১০ হাজার ইয়াবা ট্যাবলেট। অভিযানে টেকনাফ থানার পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন।

নৌবাহিনী সূত্রে জানা যায়, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, উপকূলীয় অঞ্চলসহ দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্তির এক চরম ও নৃশংস রূপ দেখল এলাকাবাসী। চক...

লামার মধুঝিরিতে বসতঘর পুড়ে ছাই

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় একটি বসতঘর আগুনে পুড়ে গেছে। ব...

কুমিল্লায় ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

"ধর্ম যার যার-রাষ্ট্র সবার" এ শ্লোগান সামনে রেখে কুমিল্লায় পালিত হয়...

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) নতুন কমিটি ঘোষণা করা হয়েছ...

জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ টমাস ডুলি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়ে দীর্ঘদিনের অপেক্ষা, আলোচনা আর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা