অপরাধ

‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি, নোমানসহ ২ নারী গ্রেফতার

আলী হোসেন (শ্যামল), উত্তরা

উত্তরায় ‘সমন্বয়ক পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নোমানসহ ২ নারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- এএইচএম নোমান রেজা, তানজিল হোসেন, ফারিয়া আক্তার তমা।

তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই আব্দুল মালেক খান জানান, অভিযুক্তদের আদালতে হাজির করানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মো. আতিকুর রহমান খান জানিয়েছেন, বিচারক জামিন নামঞ্জুর করে অভিযুক্তদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার মধ্যরাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসায় প্রবেশ করে তিনজন ‘সমন্বয়ক’ পরিচয় দেন। সেখানে দেলোয়ার হোসেন নামে একজনকে ‘মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে’ ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের সাড়ে ৫ লাখ টাকা ব্যবস্থা করে দিলেও গত শুক্রবার বিকাল ৪টার মধ্যে বাকি টাকা দিতে বলেন আসামিরা। তারা পরিবারটিকে নানারকম হুমকি দিয়ে চলে যান। এ ঘটনায় পরে উত্তরা পশ্চিম থানায় মামলা করে পরিবারটি।

ঘটনার পর রাতেই বিমানবন্দর থানার সামনে থেকে নোমান রেজাকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যে পরে তানজিল ও তমাকে উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, নোমান ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিমানবন্দর থানার সাবেক সদস্য সচিব। সমন্বয়ক পরিচয় দিয়ে উত্তরায় দাপিয়ে বেড়ানো এই নোমানের টার্গেট ছিল বড় বড় ব্যবসায়ী। ব্যবসায়ীদের মামলার ভয় দেখিয়ে এবং মামলা থেকে রেহাই দেওয়ার নামে সে মোটা অংকের চাঁদা দাবি করত। চাঁদার টাকা না দিলে মারধর ও পুলিশে ধরিয়ে দিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে দিত নোমান ও তার সঙ্গীরা।

নোমানের ট্রাফিকের সুপারভাইজার এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। এই সম্পর্কের অপব্যবহার করে চাঁদাবাজি করাই ছিল তার কাজ।

এখানেই শেষ নয় নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যবসায়ী নারী জানান, তার স্বামীকে মিথ্যা মামলায় ধরিয়ে দেওয়ার হুমকি দিয়ে ২ লাখ টাকা দাবি করেন। কিন্তু চাঁদা না দেওয়ায় নোমান নিজে সঙ্গে থেকে পুলিশ নিয়ে এসে ওই নারীর স্বামীকে ধরিয়ে দেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা