সারাদেশ

দিনাজপুর রেলওয়ে অফিসে শ্রমিকের আত্মহত্যার চেষ্টা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (এ.ই.এন) নারায়ণ প্রসাদ সরকারের বিরুদ্ধে শ্রমিক ছাঁটাই ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে চাকরি হারিয়ে হতাশ হয়ে মো. শহিদুল ইসলাম নামে এক শ্রমিক শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) এ.ই.এন কার্যালয় অফিসে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

মো. শহিদুল ইসলাম পঞ্চগড় জেলার ৪ নং পামুলি ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের মাঝাডবা গ্রামের মৃত সুলতান আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে শহিদুল ইসলাম কার্যালয়ের ভেতরে এই.ই.এন অফিসে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। তবে অফিসের স্টাফরা দ্রুত তাকে থামিয়ে দেন।

মো.শহিদুল ইসলাম অভিযোগ করেন, গত ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি অন্যায়ভাবে আমাকে বরখাস্ত করা হয়েছে। গত ১৩ মাস ধরে চাকরি ছাড়াই কষ্টে দিন কাটাচ্ছি। এ.ই.এন নারায়ণ প্রসাদ নিয়মবহির্ভূতভাবে শ্রমিক ছাঁটাই ও নিয়োগ করছেন। আমি আর সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছি।

এ বিষয়ে এ.ই.এন নারায়ণ প্রসাদ জানান, ঘটনার সময় অফিসের কর্মীরা তাকে থামিয়ে দেন এবং পানি ঢেলে শান্ত করেন। তিনি আরও বলেন, শহিদুলের বিরুদ্ধে নৈতিক ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ছিল, তাই আমি তাকে বরখাস্ত করেছি।

বাংলাদেশ রেলওয়ে আইন অনুযায়ী, দিনাজপুর এ.ই.এন-এর যেকোনো সিদ্ধান্ত নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। কিন্তু অভিযোগ রয়েছে, এই নিয়ম উপেক্ষা করে তিনি এককভাবে শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা