সংগৃহীত
সারাদেশ

যানজটে জামায়াত আমির, ছাড়াতে গিয়ে বাসচাপায় কর্মী নিহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় যানজটের কবলে পড়া জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের গাড়ি বহরকে ছাড়াতে গিয়ে বাসচাপায় জসিম উদ্দিন (৫৩) নামে এক কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলার সৈয়দপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর পশ্চিম পাড়ার মৃত আলী আশরাফ মোল্লার ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুরে জামায়াতের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে আমির শফিকুর রহমানের বহরের চারটি গাড়ি বাগমারা উত্তর বাজারে যানজটে আটকা পড়ে। এসময় জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা সড়কে যান চলাচল স্বাভাবিক করতে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ ঢাকামুখী তিশা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ট্রাফিকের দায়িত্ব পালনকারী জসিম উদ্দীনের মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাগমারা বাজারের ব্যবসায়ী মফিজুল ইসলাম মুন্না জানান, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত হলেও বাগমারা বাজার অংশে অধিগ্রহণ জটিলতার কারণে দুই লেন করা হয়েছে। যার কারণে ২৪ ঘণ্টাই সড়কের এই অংশে যানজট লেগে থাকে। যানজট নিরসনে পুলিশ দায়িত্ব পালন করলে হয়তো এমন মৃত্যু হতো না।

লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইমাম হোসেন বলেন, আমিরে জামায়াত লক্ষ্মীপুর যাওয়ার পথে বাগমারা উত্তর বাজারে যানজটে আটকা পড়েন। তখন আমিসহ সংগঠনের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী সড়কে যান চলাচল স্বাভাবিক করতে ট্রাফিকের সাময়িক দায়িত্ব পালন করি। এক পর্যায়ে আমাদের কর্মী জসিম উদ্দিন বাসচাপায় মারা যান।

তিনি অভিযোগ করেন, বাগমারা বাজারের অংশে প্রায়ই যানজট লেগে থাকে। বিষয়টি মাথায় রেখে বিকালে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সড়কে যানজট ও নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছিল। তাদের পক্ষ থেকে উদ্যোগ নিলে এমন দুর্ঘটনা ঘটতো না।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, এই বাজারে নিয়মিত দুই জন পুলিশ সদস্য যানজট নিরসনে ট্রাফিকের কাজ করে থাকেন। জামায়াত নেতার আগমনের খবরে সড়কে টহল পুলিশ রাখা হয়েছিল। এরপরও বাসচাপায় এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিশা পরিবহনের একটি বাস আটক করা হয়েছে। নিহতের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা