সারাদেশ

সীমান্তে কৃষকের সবজি ও ধানের চারা কেটে দিয়েছে বিএসএফ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে কৃষকের ক্ষেতের সবজি গাছ কাটা এবং বোরো ধানের চারা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

এ বিষয়ে বুধবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তির সিদ্ধান্ত হয়।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবি ৬০ব্যাটালিয়নের গঙ্গাসাগর ক্যাম্প কমান্ডার মুর্শেদুল হক।

সীমান্তঘেষা লক্ষীপুর গ্রামের বাসিন্দা মালেক মিয়া (৮৭), সাফায়েত মিয়া (৩০) ও শামসুল আলম (৪০) যুগান্তরকে বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তের ২০২৪/১৩-এস পিলার এলাকায় বাংলাদেশ অংশে জমি লিজ এবং বর্গা নিয়ে স্থানীয় কৃষকরা যুগ যুগ ধরে চাষাবাদ করে আসছে। চলতি বছর কৃষকরা সবজি চাষাবাদসহ বোরো ধান রোপণ করেছে।

গত সোমবার বিএসএফ ভারতীয় লোকজন নিয়ে এদেশে প্রবেশ করে লাউ, সিম, কপি, টমেটো গাছ কেটে দেয় এবং ধানের চারা তুলে ফেলে। এ সময় জমিগুলো ভারতীয় অংশের বলে দাবি করে তারা।

খবর পেয়ে ৬০ বিজিবি কর্নেল বাজার ক্যাম্পের টহল জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এতে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। পরে বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের প্রস্তাব দেয় বিজিবি।

ওই গ্রামের প্রবীণ মালেক মিয়া বলেন, ৫০ বছরের বেশি সময় ধরে ওই জমিতে চাষাবাদ করে আসছেন তিনি। গত সোমবার সকালে সেখানে গেলে ভারতের ত্রিপুরা রাজ্যের মনতলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাধা হয়ে দাঁড়ান।

স্থানীয়দের অভিযোগ, বিএসএফ তাদের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে লাঠিসোটা নিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করে। তারা বাঁশ দিয়ে জমিতে সীমানা প্রাচীর দেওয়ারও চেষ্টা চালায়।

গত বুধবার সকালে মনিয়ন্দের লক্ষীপুর সীমান্ত পিলার এলাকায় বৈঠকের পর গঙ্গাসাগর বিজিবি সুবেদার মুর্শেদুল হক যুগান্তরকে জানান, আপত্তিকর অংশ ব্যতীত অন্য জায়গায় চাষাবাদ হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

তিনি জানান, আপত্তির ওই জায়গায় উভয় দেশের সার্ভে বিভাগ যৌথ মাপ জরিপের পর বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে একমত পোষণ করা হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেত্রকোনার মদনে দুর্ধর্ষ চুরির ঘটনায় আটক-২

নেত্রকোনার মদনে দুর্ধর্ষ চুরি ঘটনায় দু'জনকে আটক করেছে মদন থানা পুলিশ। শনি...

বজ্রপাতের মৃত্যু ফাঁদে বাংলাদেশ, ১২ বছরে প্রায় ৪ হাজার প্রাণহানি

আজ আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস। এবারের প্রতিপাদ্য— ‘শুনলে...

বইছে তাপপ্রবাহ আট জেলায়

রোববার (২৮ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম...

আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা

আজ রোববার (২৮ জুন) থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা...

৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা

দেশের চার জেলার ওপর দিয়ে ভারি বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া সব...

বালুতে বিলিয়ন ডলারের জিরকন

কক্সবাজার সৈকতের যে বালু মাড়িয়ে প্রতিদিন হাজারো পর্যটক ঘুরে বেড়ান, তাতেই লুকি...

দুবারের বেশি প্রসূতি ছুটি না থাকা ও সীমিত করার বিধানের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ৪৬(২) ধারা এবং ৪৬(১)-এর প্রভিসো এবং বাংলাদেশ সার্ভ...

উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

উজানের ঢল ও টানা ভারী বর্ষণের প্রভাবে কুড়িগ্রামের দুধকুমার, ধরলা, তিস্তা ও ব...

বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা

তীব্র দাবদাহের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ঘাটতি ও চাহিদা বৃদ্ধির কারণে বর্তমানে সার...

সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিটে কঠোর সতর্কতা: ৩০ জুন থেকে স্বয়ংক্রিয় ব্যবস্থা

সোমবার (২৯ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ওয়ার্ক পারমিট ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা