সংগৃহীত
সারাদেশ

প্যারোলে মুক্তি মেলেনি ছেলের, কারাগারে আনা হলো বাবার মরদেহ

কিশোরগঞ্জ প্রতিনিধি

বাবার মৃত্যুর পর শেষবার দেখতে এবং জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন কারাবন্দী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হুদা রুবেল। তবে প্যারোলে মুক্তি মেলেনি তার। শেষপর্যন্ত তার বাবার লাশ কারাগারের ভেতরে এনে তাকে শেষবারের মতো দেখার সুযোগ করে দিয়েছে কারা কর্তৃপক্ষ।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলগেট থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি কারাগারের ভেতরে নিয়ে যায় কারা কর্তৃপক্ষ। পরে সেখানে বাবাকে শেষবারের মতো দেখেন ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা। বিষয়টি নিশ্চিত করেছে কিশোরগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ।

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক রয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৫ নম্বর বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল।

রুবেলের মা নূর জাহান বেগম জানান, অনেক চেষ্টা করেও কিছুক্ষণের জন্য ছেলের মুক্তির ব্যবস্থা করা যায়নি। তাই জেলেই তার স্বামীর লাশ নিয়ে আসা হয়েছে ছেলেকে একনজর দেখানোর জন্য। পরে বাড়িতে ওর বাবার জানাজা হয়। তিনি জানান, তার ছেলে আওয়ামী লীগকে সমর্থন করলেও কোনো পদে নেই। তবু তার বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রুবেলের পিতা হার্ট অ্যাটাকে অসুস্থ হয়ে ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে ২৯ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাই সোমবার বাদ আছর নিজ এলাকায় বাবার নামাজে জানাজায় অংশগ্রহণে সাময়িক সময়ের জন্য চেয়ারম্যান রুবেলের প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেন তার আইনজীবী সুজিত কুমার দে।

কিন্তু জেলা প্রশাসক আবেদনটি আমলে নিয়ে জেল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে অবগত করলে জেলা গোয়েন্দা সংস্থার রিপোর্টে আইনশৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনার উল্লেখ করা হয়। তাই তাকে জেল গেটে শেষবারের মতো দেখার অনুমতি দেওয়া হয়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা