সংগৃহীত
সারাদেশ

আলুর অস্থায়ী পাইকারি বাজারে দৈনিক কোটি টাকার বিকিকিনি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী মাধবপাড়া গ্রামের তিনমাথা মোড়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে অস্থায়ী পাইকারি বাজার। বাজারে প্রতিদিন আগাম জাতের আলুর কোটি টাকার ব্যবসা হচ্ছে। বিরামপুর ও হাকিমপুর উপজেলার কয়েকশ আলুচাষি জমি থেকে আলু সংগ্রহ করে এ বাজারে বিক্রি করছেন।

সীমান্তঘেঁষা ছোট যমুনার দুই পাড়ে কয়েকশ বিঘা আলুর খেত। প্রতিদিন কাক ডাকা ভোর থেকে আলু তোলায় ব্যস্ত থাকেন গ্রামের নারী-পুরুষ। নদীর ঠান্ডা জলে আলু ধুয়ে পরিষ্কার করে বস্তায় ভরেন পুরুষেরা। সেখান থেকে সেই আলু সাইকেল ও ভ্যানে করে ৪০০ গজ দূরে গ্রামের ভেতর আলুর এ অস্থায়ী পাইকারি বাজারে আসে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে অস্থায়ী বাজারে গিয়ে দেখা গেল, দুই উপজেলার প্রায় ২০টি গ্রামের চাষিরা জমি থেকে টাটকা আলু তুলে অস্থায়ী পাইকারি বাজারে বিক্রি করছেন। এখানে স্থানীয় ১২ জন আড়তদার প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার মণ আলু কিনছেন। এসব আলুর পাইকারি মূল্য কোটি টাকার বেশি।

আলু কেনার পর অস্থায়ী পাইকারি বাজারে এসব আলু ধোয়া, বস্তায় ভরা এবং গাড়িতে ওঠানোর কাজ করছেন অর্ধশতাধিক শ্রমিক। বাজারে দুপুর থেকে আলুচাষি, স্থানীয় আড়তদার, জেলার বাইরের পাইকারি ব্যবসায়ী, আলুশ্রমিক আর পরিবহনশ্রমিকের উপস্থিতি চোখে পড়ার মতো। ছোট যমুনা নদীর উভয় পাশের আলুখেত থেকে আলু তোলা, ধোয়া আর পরিবহনে কাজ করছেন আরো দুই শতাধিক নারী-পুরুষ।

অস্থায়ী আলুর বাজারকে কেন্দ্র করে মাধবপাড়া গ্রামের তিনমাথা মোড়ে পাকা সড়কের দুই পাশে বসেছে জিলাপি, ডিম, শীতের রকমারি পিঠা, ঝালমুড়ি আর চায়ের দোকান। ডিসেম্বরের ১৫ তারিখ থেকে এ বাজার বসেছে। চলবে আরো দুই সপ্তাহ।

স্থানীয় আড়তদারেরা জানান, এখানে প্রতিদিন রোমানা ও ক্যারেজ জাতের কেনাবেচা হচ্ছে। তবে বর্তমানে ক্যারেজ জাতের আলুই বেশি বিক্রি হচ্ছে। আলুর বাজার থেকে যা খাজনা আদায় হয়, তা গ্রামের পাঁচটি মসজিদের উন্নয়নে খরচ করা হয়। এ ছাড়া আলুর বাজারে অর্ধশতাধিক শ্রমিক দিন শেষে জনপ্রতি ৭০০ থেকে ৮০০ টাকা আয় করছেন।

চলতি মৌসুমে আলুর উৎপাদন বেশি এবং দাম ভালো পাওয়ায় খুশি স্থানীয় আলুচাষিরা। তারা বলছেন, অস্থায়ী আলুর বাজারে সকালের চেয়ে বিকেলে বেচাকেনা বেশি হয়। গত বছর একই সময়ে রোমানা (লাল) জাতের আলু ৮০০ থেকে ৯০০ টাকা এবং ক্যারেজ আলু ৬০০ থেকে ৭০০ টাকা মণ দরে বিক্রি হয়েছিল। এবার বাজারে আলুর চাহিদা বেশি থাকায় ক্যারেজ জাতের আলু দুই হাজার ১০০ থেকে দুই হাজার ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর রোমানা জাতের আলু দুই হাজার ৫০০ থেকে দুই হাজার ৭০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

আলুর অস্থায়ী এই বাজার থেকে প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের ১০টি জেলার আড়তে যাচ্ছে। ঢাকা, রংপুর, বগুড়া, নাটোর, পাবনা, সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে আসা পাইকারেরা স্থানীয় আড়তদারদের কাছ থেকে কমিশনে আলু কিনে ট্রাকে করে নিয়ে যান। শনিবার দুপুরে এ বাজারে রোমানা জাতের আলু প্রতি মণ সর্বোচ্চ দুই হাজার ৬০০, ক্যারেজ আলু দুই হাজার ৩০০ টাকা দরে বিক্রি হয়েছে।

হাকিমপুর উপজেলার মাধবপাড়া গ্রামের আলুচাষি মো. কাওসার বলেন, এবার আমি আট বিঘা জমিতে ক্যারেজ জাতের আলু আবাদ করেছি। শুক্রবার ৩০ মণ আলু বিক্রি করেছি। আজ সাড়ে ২২ মণ এনেছি। এসব আলু দুই হাজার ৩০০ টাকা মণ দরে বিক্রি করলাম। বাজারে আলুর দাম ভালো পেয়েছি।

বিরামপুর উপজেলার শৈলান গ্রামের আলুচাষি আয়েজ উদ্দিন বলেন, আজ ১৬ মণ রোমানা জাতের আলু বিক্রি করেছি। প্রতি মণ আলু বিক্রি হয়েছে দুই হাজার ৫০০ টাকা দরে। জমিতে আলুর উৎপাদন ভালো হয়েছে। তবে এবার আলুবীজ ও সারের দাম বেশি। আলুর দাম আরেকটু বেশি হলে ভালো হতো।

স্থানীয় আড়তদার জাহিদ ইকবাল রানা বলেন, এ বাজারে নতুন জাতের আলু আমদানি হয়। আলু আড়তদারেরা কিনে ঢাকা, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, নাটোর, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলার ব্যবসায়ীদের কাছে পাঠান।
হাকিমপুর উপজেলার ১ নম্বর খট্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সদরুল শামীম বলেন, মূলত এটি আলুর অস্থায়ী পাইকারি বাজার। স্থানীয় চাষিরা কম খরচে আলু বিক্রি করেন। কেনাবেচার সময় যে খাজনা আদায় হয়, সেই অর্থ পাঁচটি মসজিদের উন্নয়নকাজে ব্যয় করা হয়। এ ছাড়া এখানে যেসব স্থানীয় শ্রমিক কাজ করছেন, তারা প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা আয় করছেন।

এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান মিয়া জানায়, এবার দিনাজপুর জেলায় ৪৭ হাজার ৬৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আগাম জাতের আলু চাষ হয়েছে ১১ হাজার ২৫০ হেক্টর জমিতে। এবার হেক্টর প্রতি ফলন উৎপাদন লক্ষ্যমাত্রা ১০ থেকে ১২ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছিল।

তিনি বলেন, কৃষকরা জানিয়েছেন- প্রতি হেক্টরে প্রায় ১৫ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। এবারে আগাম উন্নত সাতটি জাতের আলুর ফলন বাম্পার হয়েছে ।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা