সংগৃহীত
সারাদেশ

রংপুরে হিমাগারের অভাবে আলু নিয়ে বিপাকে কৃষক

রংপুর ব্যুরো

রংপুর নগরের তালুক উপাসু গ্রামের কৃষক কাজল মিয়া। প্রায় এক একর জমিতে আলু চাষ করেছেন তিনি। খেত থেকে বেশির ভাগ আলু তুলেছেন তিনি। কিন্তু হিমাগারে আলু রাখার বুকিং দিতে পারেননি। কাজলের দাবি, হিমাগারগুলোতে ক্ষুদ্র চাষিরা আলু রাখার সুযোগ পাচ্ছেন না।

কাজল মিয়া বলেন, জমির ইজারা ও বীজ আলুর দাম বেশি হওয়ায় আলু উৎপাদনে প্রতি কেজিতে খরচ হয়েছে প্রায় ২০ টাকা। এখন আলুর দাম ১৩ থেকে ১৪ টাকা। এ অবস্থায় আলু বিক্রি করলে লোকসানে পড়ব। হিমাগারেও রাখতে পারছি না। এখন আলু নিয়ে উভয়সংকটে আছি।

শুধু কাজল মিয়া নন, হিমাগারে আলু রাখা নিয়ে সমস্যায় পড়েছেন রংপুরের হাজারো কৃষক। কৃষি বিভাগের তথ্যমতে, একসময় মুন্সিগঞ্জ আলু উৎপাদনে শীর্ষ জেলা থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে রংপুরে সবচেয়ে বেশি আলু উৎপাদন হচ্ছে। দেশের মোট আলুর ১৫ শতাংশ উৎপাদন হচ্ছে রংপুরে। চলতি বছর রংপুরে যে পরিমাণ আলুর আবাদ হয়েছে, তার ৭৮ শতাংশ আলু রাখার হিমাগার নেই।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে রংপুরে ৫৩ হাজার ৩০৫ হেক্টর জমিতে ১৩ লাখ চার হাজার ৩১৭ মেট্রিক টন আলু উৎপাদন হয়; যা সারা দেশের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি। ২০২৩-২৪ অর্থবছরে ৫৩ হাজার ৯৩০ হেক্টর জমিতে আলু উৎপাদন হয় ১৫ লাখ ৪২ হাজার ৫৭৬ মেট্রিক টন। এবার ২০২৪-২৫ অর্থবছরে আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল ৫৩ হাজার ৯৫০ হেক্টরে। কিন্তু আবাদ হয়েছে ৬৬ হাজার ২৮০ হেক্টরে। সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ লাখ ৭৫ হাজার ৭২৪ মেট্রিক টন।

কৃষি বিভাগের তথ্যমতে, রংপুরে আলুচাষি সংখ্যা এক লাখ ৬৫ হাজার ৫০০ জন।

রংপুর কৃষি বিপণন অধিদপ্তরের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা শাকিল আখতার বলেন, একটি সরকারিসহ জেলায় ৪০টি আলুর হিমাগার আছে। এসব হিমাগারে চার লাখ ১৬ হাজার ৩০০ মেট্রিক টন আলু রাখার সুযোগ আছে। এর বাইরে কৃষি বিপণন অধিদপ্তর থেকে ১২১টি অহিমায়িত আলুর মডেল ঘর করা হয়েছে। এসব অহিমায়িত ঘরে মার্চ থেকে জুন পর্যন্ত আলু সংরক্ষণ করা যাবে। তার দাবি, সব মিলিয়ে ৩০ শতাংশ আলু হিমাগারে সংরক্ষণ করা যাবে।

কৃষকেরা জানান, জেলায় উৎপাদিত দুই-তৃতীয়াংশ আলু সংরক্ষণের হিমাগার না থাকায় অধিকাংশ আলু উৎপাদন মৌসুমে কম দামে তারা বিক্রি করতে বাধ্য হন। উৎপাদন মৌসুমে সরবরাহ বেশি থাকায় কৃষক ন্যায্য দাম পান না। এতে কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

নগরের চওড়াহাটের সাইফুল ইসলাম বলেন, ১৬ একর জমি ইজারা নিয়ে আলু চাষ করেছি। উৎপাদিত আলুর এক হাজার বস্তা হিমাগারে রাখতে চাইলেও রাখতে পেরেছি ৬০০ বস্তা। বাকি আলু নিয়ে কী করব চিন্তায় আছি।

আলুচাষি সংগ্রাম কমিটির জেলার আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, আলুর উৎপাদন বেশি হলে কৃষকেরা সমস্যায় পড়েন। আবার কম উৎপাদন হলে ভোক্তাদের বাড়তি দামে কিনতে হয়। অথচ আলুর মতো নিত্যপণ্যের বিষয়ে সরকার বা কৃষি অধিদপ্তরের তেমন নজরদারি নেই।

জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বণিক বলেন, অতিরিক্ত উৎপাদিত কাঁচা আলু বিদেশে রপ্তানি করা গেলে কৃষকের লোকসান কমানো সম্ভব হতে পারে।

কৃষি বিভাগের গত পাঁচ বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২১-২২ অর্থবছরে রংপুর থেকে সবচেয়ে বেশি ১৯ হাজার ৩৭১ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে। গত মৌসুমে রপ্তানি হয়েছে মাত্র ৩৭৪ মেট্রিক টন; যা মোট উৎপাদনের এক শতাংশেরও কম। এবার মার্চ-এপ্রিল পর্যন্ত ৩৮৭ মেট্রিক টন আলু মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও নেপালে রপ্তানি হয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা