ছবি: লক্ষ্মীপুর প্রতিনিধি
সারাদেশ

যুবকের গোপনাঙ্গ কেটে দিলো গ্রাম পুলিশের স্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে ধর্ষণের অভিযোগে কশাই বাবলুর গোপনাঙ্গ কেটে দিলো গ্রাম-পুলিশের স্ত্রী।

শনিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ৫নং চরপাতা ইউনিয়নের খালিফা বাড়িতে গ্রাম-পুলিশ আরিফের স্ত্রীর ঘরে এই ঘটনা ঘটে।

কশাই বাবলু কেরামত আলি মুন্সি বাড়ির ইব্রাহীম খলীল উল্লাহর সন্তান। কশাই বাবলু ও গ্রাম-পুলিশ আরিফ একই উপজেলার একই ইউনিয়নের একই ওয়ার্ডের বাসিন্দা। বাবলু বর্তমানে রায়পুর মর্ডাণ হাসপাতালে চিকিৎসাধী রয়েছে।

ঘটনাটি স্বীকার করে গ্রাম-পুলিশ আরিফের স্ত্রী কুলসুমা আক্তার বলেন, শনিবার রাত ৯টার দিকে আমি ছাগলের ঘরে মশার কয়েল দিতে গেলে এসময় বাবলু আমার ঘরে ঠুকে আমাকে ধর্ষণের চেষ্টা করে এবং আমাকে ২ হাজার টাকার অফার করে। তখন আমি তার প্রস্তাবে রাজি না হলে সে জোরপূর্বক আমাকে ধর্ষণের চেষ্টা করলে আমি তাকে নখ কাটার ব্লেড দিয়ে তার গোপনাঙ্গ কেটে দিলে সে পালিয়ে যায়।

ধর্ষণের বিষয়টি অস্বীকার করে বাবলু বলেন, আমি শ্বশুর বাড়িতে যাওয়ার পথে আমার সাথে পূর্বের শত্রুতার জেরে পরিকল্পিতভাবে গ্রাম-পুলিশ আরিফ সহ কয়েকজন টেনে-হিঁচড়ে ঘরের ভিতরে নিয়ে আমার গোপনাঙ্গ কর্তন করে। তারপর আমি ঘর থেকে বাহির হয়ে পরিচিত ছোট ভাইকে ফোন দিলে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। আমি বিএনপির চরপাতা ইউনিয়ন কর্মী। আওয়ামী লীগের আমলে গ্রাম পুলিশ আরিফের সাথে আমার ঝামেলা হয়। আমি এর সুস্থ বিচার চাই।

রায়পুর সার্কেলের সহকারী পুলিশ জামিলুল হক বলেন, এ বিষয়ে ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা