ছবি: বগুড়া প্রতিনিধি
সারাদেশ

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণকারী নুরু গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বগুড়ার কাহালু উপজেলায় ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত নুরুল ইসলাম কে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ)রাত দশটার দিকে কাহালুর পাইকড় এলাকা থেকে তাকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও কাহালু থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামি নুরুল ইসলাম নুরু(৪০), বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা আবাসন প্রকল্পের বাসিন্দা তিনি পেশায় একজন দিনমজুর।

সোমবার (১৭ মার্চ) সকাল ১১ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।পুলিশের এই কর্মকর্তা আরো জানান, আজ সোমবার দুই কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে আসামি নুরুকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য এর আগে, গত বুধবার( ১৩ মার্চ) শিশু দুইটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। সেই সময় মুখোরচক খাবার দেওয়ার প্রলোভনে তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে নুর ইসলাম। পরদিন বৃহষ্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পেলে অভিযুক্ত নুর ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যায়৷

শুক্রবার রাতে পুলিশ খবর পেয়ে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয়। পরে ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুর ইসলামকে আসামি করে মামলা দায়ের করা হয়৷

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা