ছবি: সংগৃহীত
সারাদেশ

মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলায় মো. আলামিন (৩০) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত মধ্যরাতে সিলেট সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়া মো. আলামিন গফরগাঁও উপজেলার মৃত আবুল কালাম আাজাদের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদে এক বছর যাবৎ ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই আল-আমিন সবাইকে ছুটি দিয়ে পাশের একটি মাদ্রাসার শ্রেণিকক্ষে নিয়ে ১১ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় মামলা দায়ের করা হলে এর প্রায় ২০ দিন পর বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে সিলেট সদর উপজেলা থেকে র‌্যাব-১৪-এর একটি দল গ্রেপ্তার করে তাকে।

এ বিষয়ে র‌্যাব-১৪-র কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, মো. আলামিন স্থানীয় একটি মসজিদে এক বছর যাবৎ ইমামের দায়িত্ব পালন করেন। গত তিন মাস যাবৎ আলামিন স্থানীয় শিশু-কিশোরদের সকালে মক্তবে ধর্মীয় শিক্ষা দিয়ে আসছিলেন। গত ৩১ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে সব শিশু-কিশোরকে ছুটি দিয়ে মসজিদের পাশে মাদরাসা থেকে শিশুকে ঝাড়ু আনতে পাঠান। এ সময় একটি কক্ষে ঝাড়ু আনতে গেলে আলামিনও ওই কক্ষে ঢুকেন। পরে ওই শিশুর মুখ চেপে ধরে মেরে ফেলার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

তিনি আরও বলেন, শিশুটি পরে বাড়িতে ফিরে তার বাবা-মাকে বিষয়টি বললে ঘটনার পর দিন ১ আগস্ট মা বাদী হয়ে পাগলা থানায় আলামিনকে আসামি করে মামলা করেন। মামলার পর র‌্যাব বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তি দিয়ে অবস্থান নিশ্চিত করে সিলেট থেকে আলামিনকে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের করা জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আমমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতের অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে...

ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে এজেন্ডা চূড়ান্ত করার ওপর জোর

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যত দ্রুত সম্ভব ভারত সফরে যেতে অত্যন্ত আগ...

অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার করে পেলেন শুকনো গোবর!

আধুনিক জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে অনলাইন কেনাকাটা। তবে এর যেমন রয়েছ...

গুরুত্বপূর্ণ আল-মাখা শহর হুতিদের দখলে

ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা