সারাদেশ

সাতক্ষীরায় মাটি চাপা  পড়ে শ্রমিক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় মাটি ও ট্রলি চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর এলাকায় বেতনা নদীর পাড়ে এই ঘটনা ঘটে। নিহত মাটি শ্রমিকের নাম মোঃ মিজানুর রহমান (৫২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মোহনপুর গ্রামের এলা বাক্স সরদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিজানুর রহমান সকালে সদর উপজেলার হাজীপুর এলাকায় বেতনা নদীর পাড়ে স্তুুপ করে রাখা মাটি কাটছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ উপরের মাটি ভেঙ্গে পাশে থাকা ট্রলিসহ মিজানুরের গায়ের উপরে পড়ে। এতে মাটি ও ট্রলি চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয় মাটি শ্রমিক মিজানুর রহমান।
সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে উপ-পরিদর্শক মহাসীন আলীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা