ছবি: পুলিশের সৌজন্যে
সারাদেশ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বান্দরবান জেলা পুলিশের প্রীতিভোজ

চট্টগ্রাম ব্যুরো:

মহান বিজয় দিবস–২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

আজ ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত এ প্রীতিভোজে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য এবং অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সহধর্মিণী এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বান্দরবান পার্বত্য জেলা শাখার সভানেত্রী চামেলী খাতুন।

প্রীতিভোজ অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে তাঁদের সাহস, দেশপ্রেম ও ত্যাগের মহিমা স্মরণ করে নতুন প্রজন্মের পুলিশ সদস্যদের জন্য তা অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানটি পারস্পরিক সৌহার্দ্য, সম্মান ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

নয়াদিল্লি ঘোষণাপত্রে সন্ত্রাসবাদ, ফিলিস্তিন ও শুল্কনীতি নিয়ে কড়া অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দিনের ১৮তম...

থাইরয়েডে কেন খাবেন মাখানা?

থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পর খাবারের তালিকা নির্বাচন করা এবং প্রতিদিনের সকা...

বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে

বিশ্বের প্রায় অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে স...

যুদ্ধের ধ্বংসস্তূপে গাজার শিশুদের শিক্ষার লড়াই

ইসরায়েলি হামলা ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফোফানা

আইভরি কোস্টের অভিজ্ঞ মিডফিল্ডার সেকো ফোফানা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা