সারাদেশ

লক্ষ্মীদাড়ি সীমান্তে ভারতীয় নারীসহ আটক ২

সাতক্ষীরা প্রতিনিধি

অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে সাতক্ষীরার লক্ষীদাড়ি সীমান্ত থেকে এক ভারতীয় নারীসহ দুজনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার বিকাল সোয়া ৫টার দিকে তাদেরকে আটক করা হয়। সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটকরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোনাখালি গ্রামের অন্নদা মন্ডলের ছেলে তরুণ কান্তি মন্ডল (৩২) ও ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার ঘোজাডাঙ্গা গ্রামের উত্তম মল্লিকের মেয়ে কল্যাণী সরকার (২৫)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধীনস্থ ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল বিকাল সোয়া পাঁচটার দিকে সদর উপজেলার লক্ষ্মীদাড়ি সীমান্তে অভিযান চালিয়ে তরুণ কান্তি মন্ডল ও ভারতীয় নারী কল্যাণী সরকারকে আটক করে। ভারতীয় নারী কল্যাণী সরকারের সহায়তায় তরুণ কান্তি মন্ডল সীমান্তের মেইন পিলার ৪ বরাবর এলাকা দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে বিজিবি সদস্যরা তাদের দুজনকে আটক করে।
সূত্র আরো জানায়, আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বাংলাদেশী নাগরিক তরুন কান্তি মন্ডল ভারতে চাকুরির উদ্দেশ্যে ভারতীয় পাচারকারী কল্যাণী সরকারের সহায়তায় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। আটক ভারতীয় নাগরিকের ব্যাগ তল্লাশী করে ১টি মোবাইল ফোন ও ১টি ভারতীয় আধার কার্ড পাওয়া যায়।
বাংলাদেশী নাগরিক তরুন কান্তি মন্ডল এর ঠিকানার স্থানীয় মেম্বার/গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করা হলে বর্ণিত ব্যক্তি উক্ত ঠিকানার স্থায়ী বাসিন্দা বলে জানা যায়।
পাসপোর্ট বিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটক বাংলাদেশী নাগরিক ও মানব পাচারকারী ভারতীয় দালালকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

ফুটেজ দেখে সেই কিশোরকে গ্রেপ্তার করল পুলিশ

রাজধানীর বারিধারায় প্রাইভেটকারের চাপায় ফুটপাতে বসে বিশ্রামরত নির্মাণশ্রমিকের...

এবার আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলবেন তাসকিন

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে নিবন্ধন করেছেন বাংলাদেশে...

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

দেশের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

বাংলাদেশের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না বলে জানিয়েছেন, মহিলা ও শিশুবিষয়ক...

আসিয়ান কাপে কাউকে ভয় পেতে আসিনি, বললেন হামজা

ফিফা আসিয়ান কাপে কঠিন প্রতিপক্ষ নিয়ে ভয় নয়, বরং নিজেদের সামর্থ্যের ওপর আস্থা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা