ছবি: আইএসপিআর
সারাদেশ

রুমায় কুকি-চিনের আস্তানায় সেনাবাহিনীর অভিযান

আমার বাঙলা ডেস্ক

ভারতের সংযুক্ত সাত রাজ্য ‘সেভেন সিস্টার’ বা সাত বোন খ্যাত অঞ্চলে কুকি চীন গোষ্ঠী একটি আতঙ্কের নাম।

প্রায় সময় তাদের দেখা যায় সংগঠনটি তাদের দ্বারা নিয়ন্ত্রিত রাজ্যগুলোকে ভারত থেকে স্বাধীন বলে ঘোষণা দেয়। বাংলাদেশের সঙ্গে ভারতের বিশাল ভৌগোলিক সীমা ভাগাভাগি করার ফলে দুদেশের সীমান্তে এক আতঙ্কের নাম কুকি চীন গোষ্ঠী।

বান্দরবানের রুমা উপজেলার মুনলাই পাড়ায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার ভোরে সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে। জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বেশ কয়েকটি টহল দল রুম উপজেলার মুনলাইপাড়া এলাকা ঘেরাও করে তল্লাশি চালায়। পরে অতর্কিত সেনা অভিযানের সময় কেএনএফ সন্ত্রাসীরা গুলি চালিয়ে পালিয়ে যায়। ধ্বংস করে ফেলা হয় আস্তানাটি।

আস্তানা থেকে একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, ওয়াকিটকি সেট ও ইউনিফর্ম উদ্ধার করা হয়েছে।

কেএনএফ দীর্ঘদিন পার্বত্য অঞ্চলে সশস্ত্র কার্যকলাপ চালাচ্ছিল এবং এই অভিযান তাদের অবৈধ কার্যকলাপে বড় আঘাত হেনেছে সেনাবাহিনীর এই পদক্ষেপ স্থানীয় এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ শিক্ষার্থ...

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গেটস ফ...

ফুটেজ দেখে সেই কিশোরকে গ্রেপ্তার করল পুলিশ

রাজধানীর বারিধারায় প্রাইভেটকারের চাপায় ফুটপাতে বসে বিশ্রামরত নির্মাণশ্রমিকের...

এবার আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলবেন তাসকিন

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে নিবন্ধন করেছেন বাংলাদেশে...

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা