ছবি: আমার বাঙলা
সারাদেশ

ঝিনাইদহে মেছো বাঘকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে গ্রামের উত্তর-পুর্বপাড়ার বাসিন্দারা বাঘটিকে পিটিয়ে হত্যা করে।

গ্রামের কলেজ ছাত্র আসমাউল জানান, রাতে ওই গ্রামের কালু নামের এক কৃষকের গোয়াল ঘরে ঢুকে মেছো বাঘটি দুটি ছাগল মেরে ফেলে। সকালে গোয়ালে মৃত ছাগল দেখে তারা বুঝতে পারে মেছো বাঘ এসেছিল। এরপর দিন মঙ্গলবার রাতে আবারও মেছো বাঘটি আসে। এসে মুরগির ঘরে প্রবেশ করে। এ অবস্থায় বাড়ির বাসিন্দারা টের পেয়ে বাঘটিকে ধাওয়া করলে ঘরের পাশে থাকা জালে আটকা পড়ে বাঘটি। পরে ক্ষুদ্ধ গ্রামবাসীরা বাঘটিকে পিটিয়ে হত্যা করে।

এ বিষয়ে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা তন্ময় আচার্য্য বলন, যেহেতু বাঘটিকে পিটিয় হত্যা করা হয়েছে সেহেতু এখন আর কিছু করার নেই। তবে বাঘটি জীবিত থাকলে আমরা উদ্ধার করতে পারতাম।

তিনি বন্যপ্রাণী হত্যা না করার জন্য গ্রামবাসীক অনুরাধ জানান এবং ক্ষতি থেকে বাঁচতে কৌশলি হওয়ার পরামর্শ দেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা