সারাদেশ

টঙ্গীতে কারখানায় আগুন

গাজীপুরের টঙ্গীতে জাবের অ্যান্ড জোবায়ের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে টঙ্গীর পাগারে এই ঘটনা ঘটে।

জানা যায়, জাবের অ্যান্ড জোবায়ের গ্রুপের ডাইং ল্যাপ সেকশনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। ২০ মিনিটেই শ্রমিক ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত হয়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

জাবের অ্যান্ড জোবায়ের কারখানার প্রশাসনিক কর্মকর্তা কায়েস আহমেদ জানান, আগুন লাগার ২০ মিনিটের মধ্যেই নিজস্ব ব্যবস্থাপনা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়ন্ত্রণে চলে আসে। ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা হয়নি।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমদ বলেন, আগুন লেগেছিল। নিভে গেছে।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ শিক্ষার্থ...

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গেটস ফ...

ফুটেজ দেখে সেই কিশোরকে গ্রেপ্তার করল পুলিশ

রাজধানীর বারিধারায় প্রাইভেটকারের চাপায় ফুটপাতে বসে বিশ্রামরত নির্মাণশ্রমিকের...

এবার আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলবেন তাসকিন

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে নিবন্ধন করেছেন বাংলাদেশে...

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা